ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১৩০

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেবে সরকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১২ ১৫ এপ্রিল ২০২৬  

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রতি ইউনিয়নে ৮ বিঘা এবং প্রতি উপজেলায় ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলা হবে।” 

তিনি বলেন, “হাইটেক ও সফটওয়্যার পার্ক এবং আইসিটি সেন্টার কার্যকরভাবে পরিচালনায় উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে পেপালের কার্যক্রম চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।”

জাতীয় ক্রীড়াবিদদের কল্যাণে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালুর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে এ ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ইতোমধ্যে ১২৯ ক্রীড়াবিদ ভাতা পেয়েছেন।” 

তিনি বলেন, “এছাড়া ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদেশগামী শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ভিসা পাওয়ার আগেই ঋণ গ্রহণ সহজ করা হয়েছে।”

 
বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর