অজান্তেই কল চলে যাচ্ছে অন্যের কাছে, কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২২ ৯ নভেম্বর ২০২১
পুরোনো Pixel মডেলগুলি তো বটেই, এমনকি নতুন Google Pixel 6 সিরিজেও এই বাগ সমস্যা প্রকট। ব্যবহারকারীদের অভিযোগ তাদের ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে অন্যের কাছে কল চলে যাচ্ছে। গুগল ইতিমধ্যেই এই বাগ সমস্যা সম্পর্কে অবগত হয়েছে এবং শীঘ্রই নতুন আপডেট আনবে বলে মনে হচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়ায় সমস্যাটির সমাধান পাওয়া গেছে।
নয়া Bug-ইস্যুতে কাবু একাধিক Google Pixel ডিভাইস
নয়া বাগ ইস্যুর দ্বারা আক্রান্ত Googl Pixel ডিভাইস ব্যবহারকারীর কন্টাক্ট তালিকা থেকে নম্বর বেছে নিয়ে তাতে কল প্রেরণ করছে। এক্ষেত্রে পুরো ব্যাপারটাই ঘটছে ইউজারের অজান্তে! অর্থাত্ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পিক্সেল স্মার্টফোনে এই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Voice Assistant) ফিচার সংক্রান্ত কোনো ত্রুটির কারণেই এই সমস্যা ঘটছে বলে প্রযুক্তি মহলের একাংশ জানিয়েছেন।
সামনে আসার পরেই আলোচ্য সমস্যাটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার সূত্রপাত হয়েছে। রেডিট (Reddit) ফোরামের একজন সদস্য জানাচ্ছেন, তার অবর্তমানে নিজের পিক্সেল ডিভাইস কন্টাক্ট তালিকায় থাকা এমন একটি নম্বর ডায়াল করে বসে যাতে তিনি নিজেও কখনো ফোন করেননি। এছাড়া আরো কয়েকটি ক্ষেত্রে ব্যবহারকারীর অনুপস্থিতিতে অপরিচিত ব্যক্তির কাছে কল প্রেরণের অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে গুগল উপরের বাগ ইস্যুর বিষয়টি স্বীকার করে নিয়েছে। এই সমস্যার সমাধানে তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলেই আমাদের ধারণা। তবে যতদিন না সেই সমাধান ইউজারদের করায়ত্ত হচ্ছে, ততদিন তারা অন্য একটি পন্থায় এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন। সোশ্যাল মিডিয়া ফোরামে এ সম্পর্কে বহু মতামত আদান-প্রদান চোখে পড়েছে।
বাগ দুর্বলতার ফলে পিক্সেল স্মার্টফোনে উদ্ভূত সমস্যা থেকে মুক্তি পেতে লক স্ক্রিনের জন্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারটিকে নিষ্ক্রিয় করতে হবে। কারণ এই ফিচার সম্পর্কিত ত্রুটির কারণেই উপরের সমস্যার সূত্রপাত হয়েছে। Google Assistant ফিচারের ত্রুটিপূর্ণ কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত একাধিক প্রমাণ ইউজারদের মনের এই ধারণাকে আরো পোক্ত করেছে। উল্লেখ্য, অনেক সময় গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার পরিবেশে উপস্থিত যে কোনো ভুল কমান্ড গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করছে বলে অভিযোগ।
সুতরাং এমনটা হতে পারে যে লক স্ক্রিনের অ্যাক্সেস প্রাপ্ত অবস্থায় গুগল অ্যাসিস্ট্যান্টে উপস্থিত বাগ দুর্বলতা পিক্সেল স্মার্টফোনের কার্যকারিতায় গোলযোগ ঘটাচ্ছে। এখন যেহেতু এটি একটি সফ্টওয়্যার ঘটিত ত্রুটি তাই গুগলের পরবর্তী OTA আপডেট এর থেকে মুক্তি দিতে পারে। তবে আপাতত এই সমস্যা এড়িয়ে যেতে চাইলে পিক্সেল ব্যবহারকারীদের প্রথমে -
১। Google Assistant -এর Settings পেজে যেতে হবে।
২। এরপর 'Lock Screen' বিকল্পে ট্যাপ করে 'Assistant Responses on Lock Screen' টগল সুইচ অফ করতে হবে।
৩। এর ফলে পিক্সেল ডিভাইসে লক স্ক্রিনের জন্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ইউজার সমস্যার হাত থেকে রেহাই পাবেন।
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- বিপাকে অজয়-কাজল
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান

