অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু আগামী সপ্তাহে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৭ ২ ডিসেম্বর ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নিবন্ধন পাবে না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকশত অনলাইন নিউজ পোর্টালের কাগজপত্র যাচাই বাছাই করে দেখেছে। সরকার সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করে দেখে আগামী সপ্তাহ থেকে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু করবে। সোমবার নিজের সচিবালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান ব্রিফিংয়ে জানান, নিবন্ধনের জন্য মোট ৩,৫৯৫টি নিউজ পোর্টাল আবেদন করেছে। আবেদনকারীদের দেয়া তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করার জন্য সব আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আমরা স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। পরে আমরা স্বারাষ্ট্রমন্ত্রীকে এ সব আবেদন পত্রের সঙ্গে দেয়া সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাই।
তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যথাযথ প্রক্রিয়ার মাধমে অনলাইন মিডিয়া চালু করা হবে। নিবন্ধন ছাড়া কেউ অনলাইন নিউজ পোর্টাল চালাতে পারবে না। সরকারের বিভিন্ন পদক্ষেপ অনুযায়ী ইলেক্ট্রনিক মিডিয়া সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। এই সেক্টরে কোনও প্রকার অনিয়ম দেখলে সরকার ব্যবস্থা নিবে। কয়েকটি টিভি চ্যানেল বিদেশি টিভি সিরিয়াল বাংলায় ডাবিং করে সম্প্রচার করছে। ডাবিংকৃত অনুষ্ঠান সম্প্রচারের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। পুরো বিষয়টি দেখভাল করার জন্য একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং বেগম সারা জাকের, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক অথবা বাংলাদেশ টেলিভিশনের একজন প্রতিনিধি, জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের মহাপরিচালক, টেলিভিশন চ্যানেল মালিক ও পরিচালক এসোসিয়েশনের প্রতিনিধি এবং অভিনয় শিল্পী সংস্থার প্রতিনিধি থাকবেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রয়েছে। পাশাপাশি ক্যাবল অপারেটররা দেশি টিভি চ্যানেলের সিরিয়াল বজায় রেখেছে। গণমাধ্যমের ভালোর জন্য আমরা ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছি। এসব পদক্ষেপের অধিকাংশই টিভি চ্যানেলগুলো মেনে চলছে।
অপর এক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে শুধু মোবাইল নেটওর্য়াক পরিচালনার জন্য। অথচ তারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বিজ্ঞাপনের পাশাপাশি ভিডিও কনটেন্ট তৈরি করছে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকার বিজ্ঞাপনের পাশাপাশি কাউকে ভিডিও কনটেন্ট করার লাইসেন্স দেয়নি। আমরা ইতোমধ্যেই এসব বিষয় বন্ধ করার জন্য টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। আমরা এই সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে আইগত ব্যবস্থা নেয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল তাদের নিজস্ব অনলাইন মিডিয়ার মাধ্যমে ভিডিও কনটেন্ট দেখাচ্ছে। এটিও গ্রহণযোগ্য নয়। আমরা এসব আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।
বেগম খালেদা জিয়ার মুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি হতে পারে এক মাত্র আইনি প্রক্রিয়ার মাধ্যমে। খালেদা জিয়া একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাগারে বন্দি আছেন। তাকে কেবল আদালত মুক্তি দিতে পারে। বিএনপি সবসময় খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের হুমকি দিয়ে আসছে। তার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের হাতে। এখানে অন্য কোনও পথ খোলা নেই।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

