অবরোধ তুলে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৯ ৮ জুলাই ২০২৪
কোটা বাতিলের দাবিতে সোমবারও কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি ঘোষণার ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) রাত ৮টার দিকে নতুন কর্মসূচি ঘোষণার পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার (৮ জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন তারা। ওইদিন বিকেল সাড়ে ৩টা থেকে ব্লকেড শুরু হবে।
ঘোষিত নতুন কর্মসূচিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান। তিনি বলেন, ‘আমরা আগেই জানিয়ে রাখছি, আগামীকাল আমাদের বাংলা ব্লকেড কর্মসূচি চলবে। আমাদের আজকের ব্লকেড কর্মসূচি সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। আজ আমরা শাহবাগ থেকে কারওয়ানবাজার পর্যন্ত চলে গিয়েছি। আগামীকাল আমরা ফার্মগেট ছাড়িয়ে যাবো।’
তিনি আরো বলেন, ‘আমাদের আন্দোলন শহর থেকে শহরে ছড়িয়ে পড়েছে । আগামী দিনে এটি আরো ছড়িয়ে পড়বে। আমরা সংবিধানে সব নাগরিকের সমান অধিকার আদায়ের লড়াই করছি। আমাদের আদালত দেখালে আমরা সংবিধান দেখাবো। আমাদের আদালতের জন্য অপেক্ষা করার কথা বলা হচ্ছে। আমরা ৫০ বছর অপেক্ষা করছি। আর কত? শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হয় কোটা দূর করতে হবে নয়তোবা পুরো বাংলাদেশ শতভাগ কোটার আওতায় নিয়ে আসতে হবে। আমরা কোটার প্রশাসনে যেতে চাই না।’
এর আগে ৪ দফা দাবিকে এক দফায় রূপান্তরের কথা জানান চলমান আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমরা এতদিন ৪ দফা দাবিতে আন্দোলন করেছি। সোমবার (৭ জুলাই) থেকে আমরা এক দফা দাবিতে আন্দোলন করবো। আমাদের দাবি হলো, সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংশোধন করতে হবে। আমি আবারো বলছি, শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে নয়, সব গ্রেডে কোটা সংস্কার করতে হবে।’
সন্ধ্যা ৭টা থেকে সাইন্সল্যাব, বাংলামোটর, চাঁনখারপুল, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানের অবরোধ তুলে নিয়ে শাহবাগে জড়ো হয় অবরোধকারীরা। এসময় নতুন কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়কারীরা। এর আগে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু হলে বিকেলে রাজধানীর বিভিন্ন স্থান অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



