আত্মঘাতী পথ বেছে নিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৪ ২৫ জানুয়ারি ২০১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আরো সংকুচিত হওয়ার মতো একটি আত্মঘাতী পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে মহাপরাজয়ের পর বিএনপি এখন মহাবিপর্যয়ে পড়েছে। তারা রাজনীতির মহাদুর্যোগে পতিত হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, পথিক যেমন পথ হারিয়ে দিশাহীন হয়ে যায়, তেমনি বিএনপিও নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়ে দিশাহীন হয়ে পড়েছে।
শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়ীতে নির্মাণাধীন উড়ালসেতুর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে আসা না আসা তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ না করার পরিণতি অচিরেই তাদের ভোগ করতে হবে।
চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইওভারের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী রমজান মাসের আগে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে আর কোনও সমস্যা থাকবে না, যানচলাচল স্বাভাবিক হবে।
তিনি বলেন, ইতোমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোরলেনের রাস্তার কাজের আমরা চুক্তি করেছি। এতে প্রায় ১২ হাজার কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে। সাসেক-২ (সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) প্রজেক্টের একটি চুক্তি করেছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এরপর সাসেক-৩ আসবে পঞ্চগড় থেকে বর্ডারের বুড়িমারী পর্যন্ত ফোরলেনের কাজ। এতে গাজীপুরের জয়দেবপুর থেকে গোটা উত্তরাঞ্চল ফোরলেনের আওতায় চলে আসবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে কালিয়াকৈরের লতিফপুর ও টাঙ্গাইলের ধেরুয়া রেলওভার ব্রিজের কাজ শেষ হয়েছে। কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভার ব্রিজ এবং লতিফপুর ও ধেরুয়া রেলওয়ে ওভার ব্রিজগুলো আগামী রোজার আগে যানচলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে।
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা





