আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডিএমপি’র নিরাপত্তা কর্মসূচি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪১ ১৯ ফেব্রুয়ারি ২০১৯
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন নিরাপত্তমূলক কর্মসূচি নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সুপারিশক্রমে এসব কর্মসূচি নেয়া হয়।
মঙ্গলবার ডিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করবেন। তারা ফিরে না যাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় কার্ডধারী শিক্ষক, ছাত্র, কর্মচারী ব্যতীত কোনো বহিরাগত প্রবেশ করতে পারবেন না।
ওই দিন রাত ৮টা থেকে ২১ ফেব্রুয়ারি অপরাহ্ন পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধ। নীলক্ষেত, পলাশী, ফুলাররোড, বকশিবাজার, চানখারপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্ত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্ত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগ ইন্টারসেকশনে রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন ব্যবস্থা কার্যকরী করা হবে।
এদিন রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাস্তায় আলপনা অংকনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তা বন্ধ থাকবে। এসময় শিববাড়ী, জগন্নাথ হল ও রোমানা চত্ত্বর ক্রসিংগুলো হতে গাড়ি ডাইভারশন দেয়া হবে।
একুশের প্রথম প্রহরে ঢাবি জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে।
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও ভিআইপিরা একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী, জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন। যারা গাড়ি নিয়ে আসবেন পলাশী ক্রসিং তা থেকে নেমে পায়ে হেঁটে শহীদ মিনার গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
সর্বসাধারণ নীলক্ষেত-পলাশী, পলাশী- ঢাকেশ্বরী সড়কে গাড়ি পার্ক করতে পারবেন। পলাশী হতে শহীদ মিনার পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার সময় জগন্নাথ হলের সামনে আর্চওয়ে দিয়ে চেক করে প্রবেশ করানো হবে।
সংশ্লিষ্ট সবাইকে ব্যাগ বা সন্দেহজনক কোনো জিনিসপত্র সঙ্গে না আনার জন্য ডিমপির’ পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












