আমরা কি এমন হতে পারি না?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২২ ২ এপ্রিল ২০২১
কয়েকদিন আগে আমার এক বন্ধু ওসাকা থেকে ট্রেনে চড়ে হিরোশিমায় যাচ্ছিলেন। সেটি থেকে নামার ঘণ্টাখানেক পর টের পেলো তার প্রয়োজনীয় কাগজ, দুপুরের খাবারসহ ব্যাগ ট্রেনে ফেলে এসেছেন। দুইদিন পর হিরোশিমা থেকে ফিরে রেলস্টেশনের কর্মকর্তাদের হারিয়ে যাওয়া ব্যাগের কথা জিজ্ঞাসা করে। পরে তারা তাকে একটি ফোন নাম্বার দিয়ে বলে, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ কথা বলে দেখতে পারেন।
আমার বন্ধু সেখানে ফোন দিয়ে ব্যাগের কথা বলার পর, কর্তৃপক্ষ তার ভ্রমণের স্থান, কোন স্টেশন ও সময় জেনে নেয়ার কিছুক্ষণ পর জানালো ব্যাগটি পাওয়া গেছে। সে ওসাকার ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ গিয়ে দেখে, সেই ব্যাগ থেকে দুপুরের খাবারের বক্স বের করে পরিষ্কার করে রেখে দেয়া হয়েছে। কাগজ তো সব গচ্ছিত ছিল, এমনকি ওই ব্যাগে এক ইয়েন (জাপানি মুদ্রা) কয়েন লুকিয়ে ছিল, যেটি ও কোনদিনই জানতো না, সেটিও হাতে তুলে দিয়েছে।
শুধু স্টেশন নয়, জাপানের যেকোনও জায়গায় যদি কোনও কিছু হারিয়ে ফেলেন, সেটা পুলিশকে জানিয়ে রাখলে নিশ্চিত থাকবেন, হারানো জিনিস ঘরে বসে ফিরে পাবেন। কর্মব্যস্ততায় ডুবে থাকা জাপানি জাতির এসব জিনিসের ‘জমাস্থল’ হলো লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার। এটি জাপানের বড় শহরগুলোতে রয়েছে। জাতীয় পুলিশ এজেন্সি বলছে, তারা প্রতিবছর অন্তত ১ কোটি হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে প্রাপকদের ফিরিয়ে দেয়। এসবের মধ্যে রয়েছে ছাতা, স্যানগ্লাস, স্মার্টফোন, চাবি, ড্রিংকস সামগ্রী, ব্যাগসহ নানা কিছু।
লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে পেলে যত্ন সহকারে সেগুলোতে ট্যাগ বসিয়ে লকারে রাখে। পরবর্তীতে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করলে, উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে দিয়ে দেয়। আর কেউ যদি না আসে, তাহলে হারিয়ে যাওয়া জিনিসে ঠিকানা থাকলে সেই ঠিকানায় পৌঁছে দেয়।
কয়েক বছর আগে আমার হারিয়ে যাওয়া বাইসাইকেল এক মাস পর পেয়েছিলাম। এসব ঘটনা আমাদের নিত্যদিন শেখায়। অথচ বাংলাদেশে এরকম কল্পনায় করতে পারি না, বরং সারা দুনিয়া ঘুরে এসে কিছু না হলেও এদেশের বিমানবন্দরে ল্যাগেজ কেটে জিনিস খোয়া যাওয়ার ঘটনা অহরহ।
কিন্তু তা থামাতে পারছি না। মানসিকতার উন্নতি না হলে আমরা কখনোই সভ্য নই।
একটা জাতি কতটা সৎ হলে এমন সার্ভিসের ব্যবস্থা থাকে তা ভাবনার বাহিরে। অন্যের হারানো জিনিস ফিরিয়ে দেয়াকে পরম ধর্ম মনে করে। অন্যের সম্পদ মানে হলো অপরের ধন। সততা শিখতে স্কুলে যাওয়ার দরকার পড়ে না, সেটি শেখা যায় পরিবার ও সমাজ ব্যবস্থা দেখে। আর সম্ভবত জাপানিরা সেখান থেকে শিখে ‘মানুষ’ হিসেবে নিজেকে গড়ার সুযোগ পায়।
লেখক : নাদিম মাহমুদ
পোস্টোডক্টোরাল রিসার্চ অ্যাসোসিয়েট
ওসাকা ইউনিভার্সিটি, জাপান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

