আমড়ার উৎসবের কথা শুনেছেন কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫১ ১৭ জানুয়ারি ২০২০
আমাদের দেশি ফলের মধ্যে অন্যতম আমড়া। এটি জনপ্রিয় সুস্বাদু একটি ফল। বরিশাল, পিরোজপুর ও স্বরুপকাঠি এলাকায় ফলটি বেশি পাওয়া যায়। এ অঞ্চলে দুই জাতের আমড়া চাষ হয়। ১. দেশি আমড়া ও ২. বিলাতি আমড়া। তবে এখানে দেশি আমড়া বেশি পাওয়া যায়।
দুই ধরনের আমড়া থেকেই সুস্বাদু আচার, চাটনি ও জেলি তৈরি করা যায়। তরকারি হিসেবেও এটি খাওয়া যায়। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং আঁশ রয়েছে। এগুলো শরীরের জন্য খুব দরকারি। হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখের রুচি বৃদ্ধি করাসহ আমড়ায় অনেক গুণাগুণ রয়েছে।
বরিশালে বছরের একটি দীর্ঘ সময় নিচু জমিতে পানি জমে থাকে। শুকনো মৌসুমে জমির মাটি কেটে উঁচু করে কান্দি তৈরি করা হয়। সারাবছর এর মাঝে জোয়ারের পানি আসা যাওয়া করে। কিন্তু উঁচু মাটির কান্দিতে পানি ওঠে না। এসব উঁচু স্থানে সারি করে আমড়ার চারা লাগানো হয়।
এখানকার বেশিরভাগ বাড়িতে আমড়া গাছ রয়েছে। চারাগাছ লাগানোর পর তিন থেকে চার বছরের মধ্যে স্বল্প পরিমাণে ফলন শুরু হয়। এরপর প্রতিবছর ফলন বাড়তে থাকে। পাঁচ থেকে সাত বছরের মধ্যে পরিপূর্ণ ফলন পাওয়া যায়।
আগস্ট থেকে আমড়ার মৌসুম শুরু হয়। অক্টোবর পর্যন্ত চলে। এরপর থেকে শুরু হয় ‘বারো মাইশ্যা’ আমড়ার মৌসুম। এটি বছরের প্রায় পুরোটা সময় পাওয়া যায়। সাধারণ আমড়ার তুলনায় এর স্বাদ এবং দাম অনেক কম হয়।
মে’র মাঝামাঝি থেকে কারবারিরা বিভিন্ন বাড়ি গিয়ে আমড়া গাছ কেনা শুরু করেন। এটি বিক্রি হয় ভাসমান বাজারে। কারবারিরা ছোট ছোট ডিঙি নৌকা ভরে আমড়া নিয়ে যায় ইন্দুরহাট ও স্বরুপকাঠি বাজারে। সেখান থেকে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে পৌঁছায়।
সাধারণত, পাকা আমড়া পাইকারি বাজারে বিক্রি হয় না। মৌসুম শেষে কারবারিরা যখন বাড়িতে আসে, তখন শুরু হয় এর উৎসব। আশেপাশের বাড়িতে তা বিলি করা হয়। সব বাড়িতে পাকা আমড়া রান্না করা হয়। তাতে থাকে নারকেল। কেউ আমড়া দিয়ে ছোট মাছ রান্না করেন। কেউবা করেন চাটনি। বয়স্ক কাকা ও কাকিমারা পাকা আমড়া দুধের সঙ্গে মিশিয়ে খান। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়সী লোকেরা তা দিয়ে তৈরি খাবার খেতে বিভিন্ন বাড়িতে বেড়াতে যান। এভাবেই সবাই পাকা আমড়ার উৎসবে মেতে ওঠেন।
গেল বছরের চেয়ে এবার ব্যবসা লাভজনক হওয়ায় কারবারিরা খুব খুশি। তারা আগামী বছর আরো উৎপাদন হওয়ার আশা করছেন। আমড়ার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন ব্যবসায়ী ও চাষীরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

