ইমরুল তাণ্ডবে বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রামের শুভসূচনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ১১ ডিসেম্বর ২০১৯
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত হাফসেঞ্চুরি করেছিলেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন। তবে তার অনবদ্য ৮৪ রানকে বিফল করে চট্টগ্রামকে দারুণ এক জয় এনে দিলেন ইমরুল কায়েস এবং চ্যাদউইক ওয়ালটন। ইমরুলের ৬১ ও ওয়ালটনের অপরাজিত ৪৯ রানের সুবাদে সিলেটকে ৫ উইকেটে হারাল চট্টগ্রাম।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে সিলেট। জবাবে ৬ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় চট্টগ্রাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবার বিশেষ বিপিএল আয়োজন করছে বিসিবি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে দ্বিতীয় ওভারেই ওপেনার রনি তালুকদারকে হারায় সিলেট। ৫ রান করে পেসার রুবেল হোসেনের শিকার হন তিনি। এরপর ৩২ বলে ৪৬ রানের জুটি গড়ে সিলেটকে লড়াইয়ে ফেরান জনসন চার্লস এবং তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন। ৭টি চারে ২৩ বলে ৩৫ রান করে থামেন চার্লস।
তার বিদায়ে সপ্তম ওভার শেষে উইকেটে গিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জীবন মেন্ডিস। ৪ রান করে রায়াদ এমরিতের বলে আউট হন তিনি।
এরপর ক্রিজে মিঠুনের সঙ্গী হন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। এর মধ্যে বেশি মারমুখী ছিলেন মিঠুন। ১৩তম ওভারে চট্টগ্রামের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে তিনটি ছক্কা মারেন তিনি। আর ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এ মিডলঅর্ডার। টি-২০ ক্যারিয়ারে নবম হাফ-সেঞ্চুরি পেয়ে আরো মারমুখি হয়ে ওঠেন এ ব্যাটসম্যান।
মিঠুন-মোসাদ্দেকের ব্যাটিং দৃঢ়তায় লড়াকু স্কোরের পথ পায় সিলেট। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে প্যাভিলিয়নে ফিরেন মোসাদ্দেক। রুবেলের দ্বিতীয় শিকার হয়ে ২৯ রানে থামেন তিনি। ১টি করে চার-ছক্কায় ৩৫ বলে ২৯ রান করেন অধিনায়ক। হাফসেঞ্চুরির পরও নিজের ইনিংসটি আরো বড় করে শেষ পর্যন্ত ৪৮ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন মিঠুন। তার ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা ছিল। চতুর্থ উইকেটে মিঠুন-মোসাদ্দেক ৬৪ বলে ৯৬ রান যোগ করেন। চট্টগ্রামের রুবেল ২৭ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ ওভারে ২০ রানেই ২ উইকেট হারায় চট্টগ্রাম। জুনায়েদ সিদ্দিকী ৪ ও নাসির হোসেন খালি হাতে ফিরেন। দু’জনকেই শিকার করেন সিলেটের বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
শুরুর ধাক্কাটা সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার আবিস্কা ফার্নান্দো। প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে চাপ সৃষ্টি করেন তিনি। ৩টি করে চার ও ছক্কায় দলের রানের চাকা সচল রেখেছিলেন এ ডানহাতি। কিন্তু দলীয় ৪২ রানে ফার্নান্দোকে বিদায় করে দেন ক্রিসমার স্যান্টোকি। ২৬ বলে ৩৩ রান করে আউট হন তিনি।
ফার্নান্দোর রান তোলার গতি ধরে রাখেন চার নম্বরে নামা ইমরুল কায়েস। অপরপ্রান্তে সর্তক ছিলেন রায়ান বার্ল। চার-ছক্কায় দ্রুতই স্কোরবোর্ডকে শক্তপোক্ত করতে থাকেন ইমরুল। তবে নবম ওভারে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম। ৯ বলে ৩ রান করে সিলেটের মোসাদ্দেকের শিকার হন বার্ল।
তিনি ফিরে গেলেও ওয়ালটনকে নিয়ে চট্টগ্রামের জয়ের পথ তৈরি করতে থাকেন ইমরুল। ২৯ বল হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে মারমুখী মেজাজে ছিলেন ওয়ালটন। ২টি করে চার-ছক্কায় দলের প্রয়োজন মেটানোর পথ সহজ করে ফেলেন তিনি। এমন অবস্থায় জয়ের জন্য শেষ ১৮ বলে ২২ রান দরকার পড়ে চট্টগ্রামের।
১৮তম ওভারে ইমরুলের পতন ঘটে। পেসার এবাদত হোসেনের বলে ব্যক্তিগত ৬১ রানে আউট হন তিনি। তার ৩৮ বলের ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কা ছিল। ওয়ালটনের সঙ্গে পঞ্চম উইকেটে ৫৩ বলে ৮৬ রান যোগ করেন ইমরুল। এই জুটিতে দু’জনের সমান ৪১ রান করে অবদান ছিল। দলের জয় থেকে ১৩ রান দূর থাকতে ইমরুল বিদায় নিলেও চট্টগ্রামের জিততে কোনও সমস্যাই হয়নি। ওয়ালটন ও উইকেটরক্ষক নুরুল হাসান চট্টগ্রামের জয় নিশ্চিত করেন। ওয়ালটন ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে অপরাজিত থাকেন ৪৯ রানে। নুরুল ৫ রানে অপরাজিত থাকেন। সিলেটের নাজমুল ২৩ রানে ২ উইকেট নেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















