ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০১ ১ জুন ২০২৫
অবশেষে বহু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করল পিএসজি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা। শনিবার (৩১ মে) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ইউরোপসেরা হয় প্যারিস সেইন্ট জার্মেইন।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সী তরুণ ফরসি মিডফিল্ডার ডিজায়ের দুয়ে। বাকি তিনটি গোল করেন আশরাফ হাকিমি, খিচা কাভারাত্সখেলিয়া ও মায়ুলু।
৫৫ বছরের ক্লাব ইতিহাসে এটিই পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। একই সঙ্গে ইউরোপের নবম ক্লাব হিসেবে 'ট্রেবল' জয়ের কীর্তি গড়েছে দলটি। অর্থাৎ একটি মৌসুমে লিগ, ঘরোয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব। কোচ লুইস এনরিকও দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের বিরল কীর্তি গড়লেন। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে তিনি একই অর্জন করেছিলেন।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল পিএসজির। বল দখল, পাসিং, আক্রমণ সবদিক থেকেই ইন্টার মিলানকে ছাপিয়ে যায় তারা। পুরো ম্যাচে পিএসজি ২৩টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে ইন্টার মাত্র ২টি শট লক্ষ্যে রাখতে পেরেছে।
১২ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন ইন্টারের সাবেক খেলোয়াড় আশরাফ হাকিমি। ভিতিনিয়ার থ্রু পাস থেকে বল পেয়ে ডিজায়ের দুয়ে হাকিমিকে সহায়তা করেন এবং তিনি সহজেই বল জালে পাঠান। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে দ্বিতীয় গোলটি করেন দুয়ে নিজেই।
ডেম্বেলের পাস থেকে নেওয়া তার শট ইন্টারের ডিফেন্ডার ডিমার্কোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এই তরুণ। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আগ্রাসী খেলায় তিনটি গোল করে জয় নিশ্চিত করে পিএসজি।
অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হলো সিমোনে ইনজাগির ইন্টার মিলানের। মিউনিখের মাটিতে এবারও রচিত হলো নতুন ইতিহাস। নতুন চ্যাম্পিয়নের অভিষেক হলো ইউরোপ সেরার মঞ্চে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















