ঢাকা, ০৩ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৮ আশ্বিন ১৪৩৩
good-food
১২৩৭

ঈদে এবার ৯ দিনের লম্বা ছুটি!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৫ ৭ মে ২০১৯  

আসন্ন ঈদ উল ফিতরে লম্বা ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। শব-ই কদরের পরের দিন ছুটি ঘোষণা হলে এবারের রোজার ঈদে টানা নয় দিনের ছুটি মিলে যেতে পারে সরকারি চাকরিজীবীদের। আগামী ঈদের আগে-পরে ছুটির কারণে দীর্ঘসময় ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেতে যাচ্ছেন চাকুরেরা।

২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা আছে। রোজা ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৩ জুন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের। কারণ ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২ জুন শব-ই কদরের ছুটি। ৩ জুন ছুটি ঘোষণা হলে ৩১ মে থেকে থেকে ৮ জুন পর্যন্ত টানা নয় দিনের ছুটি থাকবে।

২০১৬ সালে রোজার ঈদের সময় প্রধানমন্ত্রী একদিন ছুটি ঘোষণা করায় টানা নয় দিনের ছুটি পেয়েছিলেন সরকারি চাকুরেরা।