ঈদের কেনাকাটায় করণীয়-বর্জনীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৩৯ ৩০ মার্চ ২০২৪
কেনাকাটা এক চমৎকার শিল্প। শিল্পিত রুচি নিয়ে প্রয়োজনীয় ও পরিমিত কেনাকাটা জীবনকে করে তোলে আনন্দঘন। আর কেনাকাটা যদি হয় বাতিক, তবে আপনি হবেন ক্ষতিগ্রস্ত। ক্রয়-আসক্তি নষ্ট করবে আপনার প্রশান্তি। আর খুচরা কেনাকাটার পর দোকানদার যদি বলে, ‘আপনার মতো সমঝদার ক্রেতা আর হয় না! আপনি জিতে গেলেন’, তাহলে নিশ্চিত থাকবেন−আপনি নির্ঘাত ঠকেছেন।
আর ক্রেডিট কার্ড ব্যবহার করে, ঋণ করে ও কিস্তিতে ভোগ্যপণ্য কিনলে আপনি পড়বেন সর্বনাশের চোরাবালিতে। তাই আয়ত্ত করুন কেনাকাটার ক্ষেত্রে করণীয়-বর্জনীয়গুলো। আসন্ন ঈদের কেনাকাটায় কিছু শুদ্ধাচার অনুসরণ আপনার ভোগান্তি কমাবে, সময়ও বাঁচাবে। পণ্য দাসত্ব বা ক্রয়-আসক্তি থেকে মুক্তি পাবেন আপনি।
ক্রেতা হিসেবে
> আবেগবশত বা চাকচিক্য দ্বারা প্রভাবিত হয়ে নয়; শুধু প্রয়োজনের পরিপ্রেক্ষিতেই কেনাকাটা করুন।
> কম সময়ে কেনাকাটা করতে দ্রব্যসামগ্রীর তালিকা ও সম্ভাব্য বাজেট নির্ধারণ করে নিন।
> প্রথম দোকান থেকেই কিনবেন না। অন্তত তিনটি দোকানে পণ্যের মান, ধরন ও দাম যাচাই করুন।
> ফ্রি, ডিসকাউন্ট/ মূল্যছাড় ও বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পণ্য কেনার ক্ষেত্রে নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করুন। মনে রাখুন, ‘সস্তার তিন অবস্থা’!
> কেনার মোহ এবং প্রতারণা থেকে রেহাই পেতে প্রার্থনা করে বাজারে প্রবেশ করুন।
পণ্য দেখার ক্ষেত্রে
> একটি জিনিস কিনতে গিয়ে পুরো দোকান ঘাঁটাঘাঁটি করবেন না।
> খেয়াল রাখুন, কোনো জিনিস দেখতে গিয়ে যেন নষ্ট হয়ে/ ভেঙে না যায়।
> ডিসপ্লে থেকে কোনোকিছু নিয়ে দেখলে তা আবার যথাস্থানে রাখুন। তবে ডিসপ্লেতে রাখা জিনিস ধরা বা ছবি তোলার ব্যাপারে আগেই অনুমতি নিয়ে নিন।
> ওষুধ প্রসাধনী খাবার ও পচনশীল দ্রব্য কেনার আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নিন।
> দাম জানতে প্রথমে ট্যাগ দেখুন। ট্যাগ না থাকলে বিক্রেতাকে জিজ্ঞেস করুন।
> সবজি বা ফল কেনার সময় খোসায় নখের আঁচড় লাগাবেন না।
> কেনার ইচ্ছা না থাকলে বাদাম, বরই−এ ধরনের খাদ্যদ্রব্য খেয়ে দেখার মানসিকতা পরিহার করুন।
দর-দাম করায়
> কেনার ইচ্ছা না থাকলে একটার পর একটা পণ্য দেখাতে বলবেন না। দরদামও করবেন না।
> কেনাকাটায় দরদাম করতে কখনো সংকোচ করবেন না। কোনো পণ্য দেখে পছন্দ না হলে ‘দুঃখিত’ বলে চলে আসুন।
> দর-দাম করার সময় বিক্রেতা যে দাম বলবেন, অবস্থা বুঝে তার এক-তৃতীয়াংশ থেকে শুরু করুন। এ-ক্ষেত্রে রাউন্ড ফিগার না বলে খুচরো পরিমাণ দিয়ে বাড়াতে থাকুন।
> ‘বিক্রিত মাল ফেরত নেয়া হয় না’ লেখা দোকানে কোনো জিনিস ফেরত নিতে জোরাজুরি করবেন না।
> ‘আপা/ ভাই, এই একটাই পিস আছে .../ ‘আনকমন .../ ‘এটাই এখন চলছে ...’−বিক্রেতার এসব কথায় প্রভাবিত হয়ে কিনবেন না।
> অন্যদের পরামর্শ নিতে পারেন কিন্তু আপনার জিনিস কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আপনি নিজে। তবে মূল্য পরিশোধের আগে একটু থামুন, লম্বা দম নিন। মনকে বলুন, আসলেই এটি আপনি পছন্দের সাথে ব্যবহার করবেন কিনা। মন থেকে সম্মতি পেলে সানন্দে কিনুন।
> কেনার পরে বদলানোর/ ফেরত দেয়ার সুযোগ থাকলে বিক্রেতা প্রতিষ্ঠানের নিয়ম অনুসরণ করুন। আপনার কাছে থাকাকালে খেয়াল রাখুন, পণ্যের যেন কোনো ক্ষতি না হয়।
একাধিক ক্রেতা থাকলে
> আপনার আগে আসা ক্রেতাকে অগ্রাধিকার দিন।
> বিক্রেতার সাথে অন্য ক্রেতা যখন কোনো পণ্য নিয়ে কথা বলছেন, আপনার পছন্দ হলেই তখন তার হাত থেকে সেটা টেনে নেবেন না। বিক্রেতাকে জিজ্ঞেস করুন অতিরিক্ত আছে কিনা।
> অন্য কেউ বিক্রেতার সাথে দরদাম বা আলোচনারত থাকলে অপেক্ষা করুন।
> দোকানে ভিড় থাকলে কিছুক্ষণ অপেক্ষা করুন, ধাক্কাধাক্কি করবেন না।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















