বিদায় হেমন্ত, এলো শীত
উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫০ ১৬ ডিসেম্বর ২০১৯
বিদায় হেমন্ত। আনুষ্ঠানিক সূচনা হলো শীতের। সোমবার (১৬ ডিসেম্বর) বাংলা মাস পৌষের প্রথম দিন। শীতের শুরুতেই কুয়াশা তার চাদর বিছিয়ে ঢেকে রাখে চারপাশ। রাতভর ঝরে পড়া শিশিরে ভিজে ওঠে ঘাস, লতাপাতা, ঘরবাড়ির টিনের ছাউনি। ঘাসের ডগায়, পাতার কিনারে জমে থাকা স্বচ্ছ শিশির বিন্দুতে ভোরের সোনালি রোদের স্পর্শ চারদিকে দ্যুতি ছড়ায়।
পঞ্জিকার হিসেবে সোমবার শীতের শুরু হলেও কদিন ধরেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া বইছে। বাংলাদেশে আসতে শুরু করেছে অতিথি পাখিরা। ফুটতে শুরু করেছে বহু ধরনের বাহারি ফুল। মাঠের পর মাঠ শীতকালীন ফসলে সবুজ হয়ে উঠেছে। গ্রাম-বাংলা মেতেছে বাহারি স্বাদের পিঠা উৎসবে।
তবে রাজধানীতে চিত্রএর কিছুটা ভিন্ন। রাতে হালকা শীতের প্রভাব থাকলেও দিনের বেলায় তা তেমন অনুভূত হচ্ছে না। বিভিন্ন সড়কে উন্নয়নের কাজ চলায় বাতাসে উড়ছে প্রচুর ধুলাবালি। কংক্রিটের শহরে থাকা সবুজ ঘাস ও গাছপালাতে শিশিরের বদলে চোখে পড়ে ধুলাবালির আবরণ। বায়ুদূষণে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।
সোমবার মহান বিজয় দিবসের সকালে দেখা মেলেনি সূর্যের। দুপুরের দিকেও সূর্যের দেখা খুব একটা দেখা যায়নি। চারপাশ কুয়াশাচ্ছন্ন মনে হলেও নেই শীতের হিমেল হাওয়া।
আবহাওয়াবিদ হাসিবুর রহমান জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পাবে। এতে শীতের তীব্রতা বাড়তে পারে। ১৮ ডিসেম্বরের পর উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর চার-পাঁচদিন পর আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে - আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


