এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৩ ১ ডিসেম্বর ২০২১
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শুরু হচ্ছে। এই পরীক্ষা কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএম/ভোকেশনাল) মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন ।
গত বছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন। বৃদ্ধির শতকরা হার ২ দশমিক ৪৮ শতাংশ। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০ টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। এদিকে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন্ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতনতার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী মঙ্গলবার চাঁদপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এই আহবান জানান।
তিনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যাতে কোনভাবেই সংক্রমণের কারণে পরীক্ষা বাধাগ্রস্ত না হয়।
এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী সংখ্যা ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী সংখ্যা ৫১ হাজার ৪০৬ জন। ভোকেশনালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রী সংখ্যা ৪৩ হাজার ৬৪২ জন।
অন্যদিকে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। ঢাকা বোর্ডে তিন লাখ ১৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৬ হাজার ৭৮১ জন, মানবিকে ১ লাখ ৫০ হাজার ১৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ৭৭ হাজার ৮০১ জন।
রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার পাঁচজন, মানবিকে ৯৫ হাজার ৩৭৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৩৬৬ জন। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৩৫৭ জন, মানবিকে ৫৫ হাজার ৯০১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫১ জন।
যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১ জন,মানবিকে ৯৪ হাজার ২১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৭ হাজার ৬০২ জন।
চট্টগ্রাম বোর্ডে ১ লাখ এক হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২০ হাজার ৩৬৯ জন, মানবিকে ৪৪ হাজার ১৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ৫৮৯ জন। বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ২০৪ জন, মানবিকে ৪৩ হাজার ৩২৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১১ হাজার ৯১৩ জন।
সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১৩ হাজার ৮৮ জন, মানবিকে ৪৫ হাজার ৩০১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ৪০৩ জন।
দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ১৭৭ জন,মানবিকে ৭৭ হাজার ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ২২৫ জন। ময়মনসিংহ বোর্ডে ৭০ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩ হাজার ৫০৮ জন, মানবিকে ৫০ হাজার ৩২১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৭ হাজার ১০৫ জন ।
উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক অতিমারির কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান







