এইচএসসি পরীক্ষাও বাতিল হচ্ছে!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৭ ২৭ আগস্ট ২০২০
চলতি বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে। এর আগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিল করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও বাতিল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে প্রাণঘাতী ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে সরকার। তবে এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের আগ্রহ থাকলেও সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি মন্ত্রণালয়।
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে এক মাসের বেশি ছুটি বৃদ্ধি করায় কমপক্ষে দেড় মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাস শুরু নিয়ে অনিশ্চয়তায় বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এসময় পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনে পরের শ্রেণিতে অটো প্রমোশনের ইঙ্গিত দেন তিনি।
সরকার প্রধান বলেন, এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই। পড়াশোনার ক্ষতি হচ্ছে। আসলে এতে ক্ষতি হলেও কিছু করার নাই। কারণ, করোনায় সারাদেশ ভুগছে। আমি শিক্ষার্থীদের বলব, অন্তত বই সঙ্গে আছে, একটু পড়াশোনা কর।
তিনি বলেন, এরপর আমরা দেখি কি করা যায়। কারণ, সামনেই ফাইনাল পরীক্ষা। এটি হচ্ছে না। তাই আর কি করা যেতে পারে কিংবা প্রমোশন দিয়ে বরাবরের মতো যেন চলতে থাকে, সেই চেষ্টা করছি।
এছাড়া বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনলাইনে অনুষ্ঠিত সভায় করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ে ওপরের শ্রেণিতে উত্তীর্ণের জন্য বিকল্প পদ্ধতি কী হতে পারে; সেই বিষয়ে প্রস্তাবনা তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপন করতে ঢাকা বোর্ড, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মহামারী পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে; সেই বিষয়ে প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা হওয়ার কথা ছিল গেল এপ্রিলের শুরুতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




