এক সাইকেলেই ৭৫ বছর
গৌরীপুর প্রতিনিধি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ১৬ মে ২০২১
গরিব-দুঃখীর সুখ-দুঃখের সঙ্গী তিনি। শত বছর বয়সেও চিকিৎসা দিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি। দীর্ঘ এই যাত্রাপথে সঙ্গী একটি বাইসাইকেল। স্কুলে যাওয়া–আসার জন্য ১৯৪৫ সালে ২৫০ টাকায় সাইকেলটি কেনেন। সেই থেকে জীবনে সুখ-দুঃখের সঙ্গী হয়ে আছে এটি। এখন বয়সের ভারে ন্যুব্জ হলেও তা চালিয়েই স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়ে যাচ্ছেন জজ বিশপ ওরফে নিমু ডাক্তার।
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা মহল্লার পল্লিচিকিৎসক তিনি। জজ বিশপ জানান, সাইকেলটি তাঁর ভীষণ শখের। একে খুব যত্ন করে রাখেন। ৭৫ বছরে টায়ার, টিউব ও কিছু ছোট যন্ত্রাংশ ছাড়া বড় ধরনের কোনো মেরামত করতে হয়নি।
জজ বিশপের বাবা মৃত ডেনিয়েল বিশপও ছিলেন পল্লিচিকিৎসক। উনিশ শতকের শুরুতে ঘোড়ায় চড়ে এলাকায় ঘুরে ঘুরে চিকিৎসাসেবা দিতেন তিনি। মানুষ তাঁকে সাহেব ডাক্তার বা খ্রিস্টান ডাক্তার বলে ডাকত।
ছাত্রজীবনে বাবা ডেনিয়েলের কাছেই পল্লিচিকিৎসা শিক্ষার হাতেখড়ি জজের। বাবার মৃত্যুর পর পল্লিচিকিৎসকের কোর্স সম্পন্ন করে একে পেশা হিসেবে গ্রহণ করেন। সাইকেল চালিয়ে দীর্ঘদিন ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নামমাত্র ফিতে রোগীদের সেবা দিয়ে আসছেন। স্টেশন রোড এলাকায় রয়েছে ছোট্ট চেম্বার। সেখানে প্রতিদিন বিকেলে রোগী দেখেন। স্থানীয় দরিদ্ররা আসেন এখানে চিকিৎসাসেবা নিতে।
জজ গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চবিদ্যালয় থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে এসএসসি পাস করেন। ১৯৭২ সালে জাগরণী ক্লাবের সভাপতি ছিলেন তিনি। এলাকার শিক্ষা বিস্তারে সত্তরের দশকে পৌরশহরে জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিজ এলাকায় পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। বর্তমানে গৌরীপুর ব্যাপ্টিস্ট চার্চের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিজীবনে স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি রয়েছে তাঁর।
ভালুকার অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান জানান, বিশপ নিমু ডাক্তার খ্রিস্টধর্মের একজন প্রচারক। পাশাপাশি পারিবারিক পেশা হিসেবে দীর্ঘদিন মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। অনেক সময় বিনা মূল্যেও সেবা দিয়ে থাকেন।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, নিমু ডাক্তার সাইকেলে চড়ে মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন। অমায়িক আচরণের মানুষটি এ বয়সেও যে পরিশ্রম করছেন, তা সবার জন্য অনুপ্রেরণাদায়ী।’
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










