একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৭ ১২ মে ২০১৯
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে ।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনলাইন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে ভর্তির কাজটি হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল-উল-হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু: জিয়াউল হক।
দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে একযোগে এ কার্যক্রম চলবে। ভর্তির আবেদনপত্র ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত সাবমিট (দাখিল) করা যাবে। ভর্তি সংক্রান্ত সব কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফল www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করে বলেন, একাদশ শ্রেণির মতো বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমন্বিত ভর্তি পদ্ধতি চালু করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এর বাস্তবায়ন হবে। এই বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একটি প্রস্তাবনা তৈরি করেছে। আমরা এই প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় সমূহের সঙ্গে বসব।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা হয়রানির শিকার হন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তাদের সারাদেশে বিভিন্ন জায়গায় যেতে হয়। এই কারণে তাদের আর্থিক ও সময় অপচয় হয়।
একজন শিক্ষার্থী ভর্তির জন্য সর্বনিন্ম ৫টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজের পছন্দক্রম দিতে পারবে। ইন্টারনেটের মাধ্যমে আবেদনের জন্য টেলিটক, বিকাশ, শিওরক্যাশ ও গ্রামীণ ফোনের মাধ্যমে ১৫০ টাকা প্রদান করতে হবে। ভর্তি কার্যক্রম শেষ হবে ৩০ জুন এবং ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




