২০ এপ্রিল থেকে জেলাতেই সেবা
এনআইডি হারালে কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৪ ১৫ এপ্রিল ২০১৯
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর অনেকেই চিন্তায় পড়ে যান। এখন কী হবে ?
এ জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
নতুন কপির জন্য আবেদন করা যায়। আর এ আবেদন করলে আসছে ২০ এপ্রিল থেকে নিজ নিজ জেলাতেই ছাপিয়ে তা বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আর ঢাকা আসা কিংবা ঢাকা থেকে প্রিন্ট করে নেয়ার দরকার নেই।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারি পরিচালক (গবেষণা ও উন্নয়ন) আরাফাত আরা সই করা এ সংক্রান্ত নির্দেশনা আজ সোমবার (১৫ এপ্রিল) সব সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে - জাতীয় পরিচয়পত্রের সেবা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণ সংক্রান্ত কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাসহ বৃহত্তর জেলাগুলোতে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে কানেকটিভিটি স্থাপনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম নেয়া হয়েছে। বর্তমানে দেশের ৬৪টি জেলায়ই কানেক্টিভিটি দেয়া হয়েছে। ইতোপূর্বে প্রতিটি জেলায় দু’টি করে প্রিন্টার, লেমিনেটিং মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি কেনা হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে সব জেলা নির্বাচন অফিস থেকে হারানো জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণ ও বিতরণ কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। হারানো কার্ড মুদ্রণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্টের সঙ্গে যোগাযোগ করে হারানো জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
এনআইডি সংশোধনের আবেদনের পর ঢাকা থেকেই প্রিন্ট করা হয়। এজন্য বেশ সময় লাগে। কেবল হারানো কার্ড উত্তোলন সেবা জরুরি ভিত্তিতে ঢাকা থেকে দেয়া হতো। এজন্য অনেকেই ঢাকাতে আসতেন। কিন্তু সে কষ্ট দূর করতে এখন জেলাতেই হারানো আবেদনের জন্য এনআইডি ছাপিয়ে বিতরণ করবে ইসি।
এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, কার্ড হারিয়ে গেলে, নতুন আরেকটি তুলতে তো তথ্যের পরিবর্তন হয় না। এটা অনেকট পুনঃমুদ্রণের কাজ, তদন্তের প্রয়োজন পড়ে না। তাই জেলা আবেদন করে, সেটা ঢাকা হয়ে আবার জেলায় যাওয়ার দরকার নেই।
তাই এটা জেলা কর্মকর্তার মাধ্যমে জেলাতেই নিষ্পত্তি বা ছাপানো ও বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে আবেদনকারী সেবা পাবেন দ্রুততার সঙ্গে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










