এবারও ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ২৯ ডিসেম্বর ২০১৮
নিজের নিরাপত্তা ব্যবস্থায় ভোটারদের ভোগান্তি বাড়বে। আর এ কারণেই ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে একাদশ সংসদ নির্বাচনে ভোট চলবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। জনদুর্ভোগ এড়াতে দশম সংসদ নির্বাচনেও ভোট দেননি তিনি।
এবারও রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ করলে একই কথা জানা যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি মিঠামইনের ভোটার। কিন্তু তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, তা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।
শেখ হাসিনা সকালেই রাজধানীর ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন । বরাবরের মতো এবারের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছেন জন্মস্থান গোপালগঞ্জে।
এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মূল দায়িত্বে যিনি রয়েছেন, সেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকার উত্তরায় ভোটার।
সিইসির একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ১০টায় নির্বাচন ভবন থেকে বের হবেন নূরুল হুদা। উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন তিনি।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সোনিবাসের রমিজউদ্দিন স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
স্পিকার শিরীর শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জের ৯ নম্বর ইউনিয়নের ভোটার। তিনি সেখানে লালদীঘি উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন। তিনি প্রার্থী হয়েছেন সেখানে।
দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবার ভোট দেয়া হচ্ছে না। তবে প্রার্থী হতে না পারলেও কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ ছিল তার।
এজন্য ভোটের আগেই পোস্টাল ব্যালট চেয়ে আবেদন করতে হয়। কিন্তু শনিবার ইসি কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার জন্য কোনো পোস্টাল ব্যালট চাওয়ার তথ্য নেই ইসিতে।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপিকে সঙ্গে নিয়ে জোট গড়ে ভোটের লড়াইয়ে নামা জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন ভোট দেবেন বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে।
শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ভোট দিতে বেরুবো সকাল ৮টা থেকে ৯টার মধ্যে। আমার বাসার কাছেই যে কেন্দ্র আছে, ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে পায়ে হেঁটে যাব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটার ঠাকুরগাঁওয়ে। তিনি ভোট দিতে সেখানেই অবস্থান করছেন।
সরকারের বিভিন্ন মন্ত্রীরা নিজ নিজ এলাকায় প্রার্থী হয়েছেন, তারা ভোট দিতে এরইমধ্যে এলাকায় অবস্থান করছেন।
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-৮ আসনে প্রার্থী। তিনি ভোট দেবেন বাংলামোটরের খোদেজা খাতুন হাই স্কুল কেন্দ্রে।
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস শাহজাহানপুরের মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তার স্ত্রী ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী আফরোজা আব্বাসও একই কেন্দ্রে ভোট দেবেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










