এভারেস্টের উচ্চতা বেড়েছে ১ মিটার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৬ ৯ ডিসেম্বর ২০২০
বদলে গেছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। যে কারণে এবার বদলাতে হবে ভূগোলের পাঠ্যবইয়ে এভারেস্টসংক্রান্ত বহু তথ্য। বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত, তা নিয়ে বেশ কয়েক বছর ধরেই মতবিরোধ চলছিল নেপাল ও চীনের। মঙ্গলবার কাঠমান্ডুতে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশ ঘোষণা দেয়, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার (২৯,০৩১.৬৯ ফুট)। এর মানে আগের হিসাবের চেয়ে ০.৮৬ মিটার বেড়ে গেছে এভারেস্টের উচ্চতা।
১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছিল এভারেস্টের সাম্প্রতিককালের উচ্চতা। সেসময় জানা যায়, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৮ ফুট)। নেপাল কখনো এভারেস্টের উচ্চতা না মাপলেও সার্ভে অব ইন্ডিয়ার হিসাবটিকেই মেনে আসছিল। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়, এর জেরে এভারেস্টের উচ্চতা বেড়ে গেছে।
এরপর থেকে নেপাল চীনের সঙ্গে চুক্তি করে শৃঙ্গের উচ্চতা মাপার জন্য একটি দল পাঠায়। ২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেইজিংয়ের যৌথ প্রচেষ্টার কথা ঘোষণা করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চীন। সেই দুইবার চীনের হিসাবে এভারেস্টের উচ্চতা ছিল যথাক্রমে ৮৮৪৮.১৩ মিটার ও ৮৮৪৪.৪৩ মিটার।
এভারেস্টের নতুন উচ্চতার কথা ঘোষণা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভিডিও কলে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়ালি বলেন, নেপাল ও চীনের চিরন্তন বন্ধুত্বের প্রতীক এই এভারেস্ট।
সূত্র : পিটিআই।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


