এমপি আনার হত্যা: বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৬ ২৪ মে ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চান তার মেয়ে মুমতারিন ফেরদৌস। শুক্রবার (২৪ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ির সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় মুমতারিন বলেন, ‘আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই। বাবা কতটা কষ্ট পেয়েছে, তা তাকে দেখে বুঝতে চাই। একজন মানুষ মানুষকে এমনভাবে কী করে মারতে পারে। এভাবে আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে, আমি জীবনেও ভুলতে পারব না।’
তিনি আরও বলেন, ‘ওপরে যদি আল্লাহ থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি এর বিচার করবেন। এই হত্যাকাণ্ডের জন্য অনেক দিন ধরেই তারা পরিকল্পনা করেছে। তারা সাজিয়ে গুছিয়ে নিয়েই এ ধরনের বড় একটা অপরাধ ঘটিয়েছে।’
সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মুমতারিন বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম আসছে, তাকে বিদেশ থেকে নিয়ে আসেন। কান টানলে মাথা আসবে, যদি তার ওপরের কেউ থেকে থাকে তার নামটিও খতিয়ে দেখেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত করে বিষয়টি দেখুন, রাজনৈতিক–অরাজনৈতিক যেটাই হোক না কেন, বিষয়টি খতিয়ে দেখেন।’
তিনি আরও বলেন, ‘আমার বাবার কালীগঞ্জে এতটাই জনপ্রিয়তা ছিল, তার জনপ্রিয়তা দেখেই তাকে আটকানোর জন্য মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালানো হয় এক সময়। পরবর্তী সময় এসব মামলা সব মিথ্যা প্রমাণিত হয়েছে। তার প্রমাণও আমাদের কাছে আছে।’
এর আগে গত ১১ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পর দিন ১২ মে সন্ধ্যা ৭টার দিকে তিনি কলকাতায় তার পূর্বপরিচিত বন্ধুসম্পর্কীয় গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। এরপর ২২ মে আনোয়ারুল আজিম নিহত হওয়ার বিষয়টি জানাজানি হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকা থেকে ঝিনাইদহের কালীগঞ্জের বাড়িতে এসে পৌঁছান। এ সময় আশপাশ থেকে নেতা-কর্মীরা বাড়ির সামনে এসে উপস্থিত হন এবং মুমতারিন ফেরদৌসের সঙ্গে কথা বলেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ








