এরশাদ ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:০৯ ৪ মার্চ ২০১৯
জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদের বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন। ভুল করে তাকে ক্যানসারের চিকিৎসা দেয়া হয়েছিল। ফলে তার লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল।
জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা রোববার সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
চার দিনের সফরে হুসেইন মুহম্মদ এরশাদ রোববার রংপুরে আসেন।
দুপুরে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসে অবতরণ করেন এরশাদ। সেখান থেকে প্রথমে বাসভবন পল্লী নিবাসে যান। তারপর নগরীর গ্রান্ড প্যালেস হোটেলে উঠেন।
এসময় জাপা নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় এরশাদ জাপা নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে কোনো কথা না বলে হোটেলে তার নির্ধারিত কক্ষে চলে যান।
তবে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদ ভুল চিকিৎসার কারণে গুরুতর অসুস্থ হয়েছেন। তার ভুল ডায়াগনোসিস করা হয়েছে। ডায়াগনোসিসের রিপোর্টে ক্যানসারের কথা উল্লেখ করা হয়। সেই মতে তাকে ক্যানসারের চিকিৎসা দেয়া হয়। ভুল ওষুধ প্রয়োগের ফলে তার স্বাস্থের অবনতি ঘটে। লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাটা-চলা করতে পারতেন না।
তিনি বলেন, পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে নেয়া হলে ভুল চিকিৎসার বিষয়টি ধরা পড়ে। সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর তিনি এখন অনেকটা সুস্থ। হুইলচেয়ার ছাড়াও চলাফেরা করতে পারেন। রংপুর তথা দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি।
জাপা মহাসচিব জানান, দলের চেয়ারম্যান চিকিৎসা শেষে দেশে ফেরার পর রংপুরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই তিনি রংপুরে এসেছেন।
এসময় দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, মহানগর জাপার সভাপতি ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ, জেলা জাপার সাধারণ সম্পাদক ফখর-উজ-জামান জাহাঙ্গির উপস্থিত ছিলেন।
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম






