এরশাদের আসনে জাপাকে ছাড় দিচ্ছে না আ.লীগ-বিএনপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৮ ৩১ জুলাই ২০১৯
সদ্যপ্রয়াত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার শূন্যআসনে কে কে নির্বাচন করবেন তা নিয়ে এলাকায় আলোচনা চলছে। মনোনয়ন দৌড়ে কে কে সামিল হচ্ছে এটাই এখন নির্বাচনী এলাকায় আলোচনায় প্রধান্য পাচ্ছে।
সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুর পর রংপুর-৩ সদর আসন শূন্য।পার্টির নেতাকর্মীদের মাঝে এখনো শোক বিরাজ করলেও দল থেকে কে নির্বাচন করবেন এই শূন্য আসনে, এ নিয়ে আলোচনা চলছে সর্বত্র। আসন জাতীয় পার্টিরই থাকবে, নাকি চলে যাবে আওয়ামী লীগের দখলে,তার চুলচেরা বিশ্নেষণ চলছে।
বিএনপিও এ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগও ছাড় দিচ্ছেনা জাপাকে। রংপরের জাপার স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস এরশাদের মৃত্যুর পর তার জানাযা ও দাফনকে কেন্দ্র করে সাবেক এই রাষ্ট্রপতির জনপ্রিয়তা আরো অনেক বেশি বেড়েছে।এ আসনে যেই লাঙ্গল প্রতীক নিয়ে ভোট করুক না কেনো তার সঙ্গে অন্য কেনো দল পাত্তাই পাবে না।
এদিকে জাতীয় পার্টিসহ কোনোদলই এখন পর্যন্ত মনোনয়ন নিশ্চিত করতে পারেননি।তবে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
সূত্র জানায়, ১৯৯০ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।এরমধ্যে দুইবার এ আসন থেকে জেল থেকেই নির্বাচিত হয়েছিলেন এরশাদ। ভোটের রাজনীতিতে এখানে কখনোই ভাল ফলাফল করতে পারেনি বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজ্জাফর হোসেন দল থেকে মনোনয়ন চাইবেন।আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবং জেলা নেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজুর নাম শোনা যাচ্ছে।
অপরদিকে জাতীয় পার্টি থেকেই একাধিক প্রার্থীর নাম সোনা যাচ্ছে। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ চাইছেন ছেলে শাদ এরশাদকে এই আসনে প্রার্থী করতে।কিন্তু সাদের রংপুরে নিয়মিত যাতায়াত না থাকায় তাকে গ্রহণ করছে না স্থানীয় জাপা নেতাকর্মীরা।অনেকে এরশাদের আমেরিকান প্রবাসী ছোট ভাই ড. হুসেইন মুর্শেদের কথা বললেও তিনি কোনো আগ্রহ দেখাননি। এরশাদের আরেক ভাতিজা জাপা থেকে বহিষ্কৃত আসিফ শাহরিয়া মনোনয়ন চাইলেই জেলা রংপুর তাকে মেনে নিবেন না বলে জানিয়েছেন জেলা নেতারা।সেক্ষেত্রে স্থানীয় নেতারা এরশাদ পরিবারে বাইরে রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে এক নাম্বার পছন্দের তালিকায় রেখেছেন।এছাড়াও জাপা থেকে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জান জাহাঙ্গীর ও জেলা জাপা নেতা আব্দুর রাজ্জাকও পার্টি থেকে মনোনয়ন চাইবেন।তবে, ফখরুজ্জামান জাহাঙ্গীর অন্য এলাকার হওয়ায় এবং আব্দুর রাজ্জাক এক সময়ে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকায় তাদের নিয়ে ব্যাপক বিতর্ক আছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চেীধুরী খালেকুজ্জামান জানান, এই উপনির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ প্রার্থী দেবে। তিনি নিজেই মনোননয়ন প্রত্যাশী।আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল জানান, দল ইতিমধ্যে এই আসনের অংশ নেয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে।
জাপা থেকে মনোনয়ন প্রত্যাশী রংপুর মহানগরীর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, নব্বইয়ের পর থেকে প্রতিটি আন্দোলনে রাজপথে ছিলাম।৯০ থেকে ৯৬ সাল পর্যন্ত একমাসও নিজ বাসায় থাকতে পারিনি।এরশাদ মুক্তি আন্দোলনে আমিই প্রথম আসামি হয়েছিলাম। সে সময় আমাদের সাথে যারা আন্দোলন করেছিলেন তারা সিংহভাগই এখন জাপায় নেই।রংপুরের মানুষের সেন্ডিমেন্টকে যদি মূল্যায়ন করা হয় তাহলে আমাকে মনোনয়ন দেবে।
রংপুর মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, রংপুর সিটি মেয়র, মহানগরীর ২৫ ওয়ার্ড ও সদরের দুই ভাইস চেয়ারম্যান সম্মিলিতভাবে এস এম ইয়াসিরকে জাপা থেকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছি এবং এই সিদ্ধান্ত কেন্দ্রে পাঠিয়েছি।আশা করি কেন্দ্র তৃণমূলের সিদ্ধান্তকে প্রধান্য দিয়ে ইয়াসির ভাইকেই মনোনয়ন দেবেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




