এরশাদের শেষ ইচ্ছা !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৮ ২৩ জানুয়ারি ২০১৯
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ নিজ নামে একটি ট্রাস্ট খোলার ইচ্ছা প্রকাশ করেছেন স্বজনদের কাছে। তাঁর রেখে যাওয়া সহায়-সম্পত্তি এ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে। এবং ঐ ট্রাস্ট থেকে যা আয় হবে তা অসহায় এবং দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হবে।
এদিকে, গুরুতর অসুস্থ সাবেক এই রাষ্ট্রপতি তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং দেশে- বিদেশে থাকা তার বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ পরিবার ও স্বজনদের মধ্যে বণ্টন করে দিয়েছেন বলে পারিবারিক সূত্র দাবি করছে।
জানা গেছে, এরশাদের পালক পুত্র রাহগির আল মাহি এরশাদ, বিদিশার পুত্র এরিখ এরশাদ, পালক পুত্র আলম এবং পালিত কন্যা আজরা জেবিন, পুরাতন ঢাকার রিপা কর্মকার, নারায়ণগঞ্জের অনন্যা হুসেইন মৌসুমী কিছু সম্পত্তির ভাগ পেয়েছেন। কাকরাইলের দলীয় কার্যালয়টি তিনি দলের নামে দলিল করে দিয়েছেন। এছাড়া রংপুরে যে দলীয় কার্যালয় রয়েছে সেটিও জাতীয় পার্টির নামে করে দেয়ার প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁওয়ে এরশাদের রয়েছে বিশাল খামারবাড়ি। সে বাড়িটি তিনি পুত্র এরিখ এরশাদের নামে দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট পার্কে তার নামে থাকা ফ্ল্যাটগুলোও তিনি পরিবারের সদস্যদের নামে দিয়েছেন। রংপুরে তার যে বিশাল সম্পত্তি রয়েছে সেগুলোও ভাই-বোনদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। এছাড়া সৌদি আরব এবং যুক্তরাজ্যে তাঁর যে ব্যবসা রয়েছে সেগুলোরও সমবণ্টন করেছেন দুই পুত্র ও পালিত কন্যাদের নামে।
এরশাদের পারিবারিক সূত্র জানায়, এরশাদের নিজস্ব সম্পত্তির পরিমাণ বেশি হওয়ায় তিনি তার নামে একটি ট্রাস্ট করে তা সঠিকভাবে পরিচালনার ইচ্ছা জানিয়েছেন।
এরশাদের সহোদর হুসেইন মুর্শেদ জানান, ভাই খুব অসুস্থ যে কারণে তার কিছু সিদ্ধান্তের কথা পরিবারের সদস্যদের জানিয়েছেন। তবে তিনি জানান, ভাইয়ের সম্পত্তি বণ্টনের বিষয়টি বহু আগেই সমাধা হয়েছে। যার যতটুকু প্রাপ্য তার সবটুকুই তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন।
হুসেইন মুর্শেদ জানান, তাঁর ভাই রাষ্ট্রপতি থাকাবস্থায় বহু অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা করেছেন যা এখনো অব্যাহত আছে। যা পরবর্তী সময়ে ট্রাস্টের মাধ্যমে সহায়তা দেয়া হবে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










