এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি জুলাই-আগস্টে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৯ ২৯ ডিসেম্বর ২০২০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের জুনে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং জুলাই-আগস্টে এইচএসসি বা সমমানের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বই বিতরণ ২০২১ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকায় আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভাইরাস পরিস্থিতির কারণে পাঠ্যসূচি কাটছাঁট করে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমার ওপর ভিত্তি করে শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। এ সিলেবাসেই জুনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। একইভাবে পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে এইচএসসি পরীক্ষাও জুলাই বা আগস্টে নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
এইচএসসির পরীক্ষার ফলাফল সম্পর্কে তিনি বলেন, ২০২০ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি আছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হলেই ২০২১ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
ডা. দীপু মনি বলেন, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ডগুলো থেকে শিক্ষার্থীদেরকে সনদ দেয়া হবে। রোল নম্বরের পরিবর্তে আইডি কার্ড সিস্টেম চালু হবে যা শিক্ষার্থীরা সারাজীবন বহন করতে পারবে। এ রোল নম্বরের কারণে অনভিপ্রেত যে প্রতিযোগিতা হয়; তার অবসান হবে। আমরা চাইছি প্রতিযোগিতা নয়, সহযোগিতার মধ্য দিয়েই যেন একজন শিক্ষার্থী সামনে এগিয়ে যেতে পারে। এজন্য আইডি প্রক্রিয়া চালু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার করোনার কারণে বছরের প্রথম দিনে বই উৎসব হচ্ছেনা। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই দেয়া হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি ক্লাসে তিনদিন করে মোট ১২ দিনে এসব বই বিতরণ করা হবে যাতে বই সংগ্রহ করতে গিয়ে বড় ধরনের জনসমাবেশ না ঘটে। বরাবরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
শিক্ষা প্রতিষ্ঠানে সমতা আনা ও গুণগতমান নিশ্চিত করা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার লটারীর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে। অনেক স্কুল ভালো ফলাফল করছে, অনেক স্কুল আবার অপেক্ষাকৃত কম ভালো ফলাফল করছে। এই তুলনামূলক সংকট নিরসন এবং বৈষম্য দূর করতে আগামী বছর থেকে কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




