ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪৮ ২৯ অক্টোবর ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে প্রতারণার অভিযোগ এনেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এই অভিযোগ আনেন।
তার এই অভিযোগের ব্যাখ্যা দিয়ে বিএনপি নেতা বলেন, “গতকাল (সোমবার) আমাদের সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন—তারা তাদের প্রতিবেদন দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন, তিনি এটার চেয়ারম্যান। এখানে অবাক বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি খুব পরিষ্কারভাবে— যেসব বিষয়ে একমত ছিলাম না, সেখানে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। সেই ‘নোট অব ডিসেন্ট’গুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম—কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই!
“‘নোট অব ডিসেন্ট’গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না।”
গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানে জুলাই সনদে সই করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের গঠন করা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি করেছে।
তবে সনদের সবগুলো বিষয়ে একমত হতে পারেনি দলগুলো। বিএনপিরও বেশ কিছু আপত্তি আছে। দলগুলো তাদের আপত্তির কথা তুলে ধরেই সনদে সই করেছে।

গত ১৭ অক্টোবর বিএনপি জুলাই সনদে সই করলেও বেশ কিছু ধারায় আপত্তি জানিয়েছে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সনদে সেই আপত্তিগুলোর উল্লেখ রাখা হয়নি।
সেই আপত্তিগুলো উল্লেখ না করেই প্রধান উপদেষ্টার কাছে সনদ জমা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, “তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন—এটা আমি বলব, জনগণের সঙ্গে একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা প্রতারণা।
“অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার সংশোধন না করা হয়, তাহলে এটা ঐক্যের বিপরীতে যাবে। এটি সংশোধন করার প্রয়োজন আছে।”
‘নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ না হলে দায় আপনার’
বিএনপি মহাসচিব আবারও একটি গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্ব দেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই সেই নির্বাচন আয়োজনেও জোর দেন।
ফখরুল বলেন, “সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্ট এসব সংস্কার সংবিধানে নিয়ে আসবে। সেই কারণেই আমরা ৫ আগস্টের পর নির্বাচন চেয়েছিলাম। যদিও অনেকে বলেছে, বিএনপি ক্ষমতা চায় বলে নির্বাচন চাইছে। অথচ এই নির্বাচন যত বিলম্ব হচ্ছে, তত বেশি ফ্যাসিবাদী শক্তি সম্মিলিত হচ্ছে।”
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি নেতা বলেন, “আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পাদন করে একটি নির্বাচন উপহার দেবেন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট ক্ষমতায় আসবে, সে পার্লামেন্ট দেশের সংকটগুলো সমাধান করবে। এর যদি কোনো ব্যত্যয় ঘটে, তার দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে।”
নির্বাচনটা যত দেরি হচ্ছে, পরাজিত শক্তিগুলো ততই শক্তিশালী হচ্ছে বলে সতর্ক করে তিনি বলেন, “যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা নৈরাজ্য তৈরি করতে চায়, যাতে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয়—সেই ব্যবস্থাই তৈরি হচ্ছে।”
‘সবাই বিভক্ত হচ্ছি’
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বিভক্ত হচ্ছে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “এত বড় একটা অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে—সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে কাজে লাগাতে পারছি কি না। দুর্ভাগ্যবশত আমরা দেখছি, যতই দিন যাচ্ছে, ততই আমরা বেশি বিভক্ত হয়ে পড়ছি। বিভক্তির বিষয়টা কারা করছেন, কেন করছেন—এটাও আমাদের উপলব্ধি করতে হবে।”
সামাজিক মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে পুরোপুরি ঘায়েল করে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করে ফখরুল বলেন, “এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়।
“এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব, একটা ট্র্যাক ধরব। সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে। কারা করছেন, কেন করছেন—এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই আপনারা সেভাবে চিন্তাও করছেন।”
বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারকে ‘মিথ্যা’ উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়েই। অথচ সচেতনভাবে একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কারবিরোধী। এটা পুরোপুরি ভুয়া কথা, একটা মিথ্যা প্রচারণা। বিএনপি যে সংস্কারের মধ্য দিয়েই জন্ম নিয়েছে, সে কখনো সংস্কারবিরোধী হতে পারে না।”
সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের লেখা ‘বিচার - সংস্কার - নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ফখরুল।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ‘চরচা ডটকম’-এর সম্পাদক সোহরাব হাসানও উপস্থিত ছিলেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





