ঐক্যফ্রন্ট টিকবে না: ওবায়দুল কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৮ ১৮ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
ঐক্যফ্রন্ট জোটের নীতি ও আদর্শের ঘাটতি আছে। যেভাবে এ জোট গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এটি টিকবে না। জাতীয় ঐক্যফ্রন্টের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম দেখতে এসে তিনি এ মন্তব্য বলেন। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চতুর্থ ও শেষ দিনের মতো চলছে।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় সংরক্ষিত নারী আসনেও প্রার্থী বেড়েছে। তবে ত্যাগী নেতাকর্মীদের এ পদের জন্য বেশি মূল্যায়ন করা হবে। বিশেষ করে গত বছরগুলোতে এবং নির্বাচনে যারা দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শনকালে ওবায়দুল কাদের আরও বলেন, আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আমাকে জানিয়েছেন। তবে এতোটুকু ধারনা দিতে পারি দলের নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করবেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনরুল্লেখ করে নেতাকর্মীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে মাদক নির্মূল অভিযানে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেবেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরবেন।
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





