ঐক্যফ্রন্টকে ‘চা চক্রে’ আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৩ ২৬ জানুয়ারি ২০১৯
‘সংলাপ’ নিয়ে চলছে নানামুখী আলোচনা। এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টকে ‘শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে’র আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসছে ২ ফেব্রুয়ারি (শনিবার) বিকেলে তাদের গণভবনে এ আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গণভবন থেকে আমন্ত্রণের চিঠি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সব সদস্যের নামে আলাদা চিঠি এসেছে।
বিশ্বস্ত সূত্র জানায়, শনিবার সকালে দাওয়াত কার্ডগুলো মোটরসাইকেলে করে গণভবনের দুই ব্যক্তি আরামবাগের ইডেন গার্ডেনে গণফোরামের প্রধান কার্যালয়ে পৌঁছে দিয়ে গেছেন। অফিস স্টাফ হারুন এ চিঠি গ্রহণ করেন।
গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বরাবর দেয়া চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ০২ ফেব্রুয়ারি ২০১৯/২০ মাঘ, ১৪২৫ বিকেল সাড়ে ৩টায় গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন।
গেল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসনে জয় পায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এ নির্বাচনে মাত্র আটটি আসনে জয়ী হয় ঐক্যফ্রন্ট। তবে শুরু থেকেই নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ তুলে আসছেন ঐক্যফ্রন্টের নেতারা। পরে রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচকতার স্বার্থে সব রাজনৈতিক পক্ষকে সংলাপে বসার আহ্বান জানায় জাতিসংঘ।
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?










