কঠোর বিধিনিষেধ বাড়ানোর পক্ষে স্বাস্থ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৫ ১ আগস্ট ২০২১
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ বাড়ানোর পক্ষে মত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে। আমরা এখনো করোনা নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের দেশে করোনা এখনও ঊর্ধ্বমুখী। তাই বিধিনিষেধের মধ্যেই সবকিছু করতে হবে।
রোববার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনায় আক্রান্তদের ১ দশমিক ৬ শতাংশ মারা যায়। আমাদের জীবনের জন্য জীবিকার দরকার হয়। আবার জীবিকার জন্য তো জীবনও থাকতে হবে। আমাদের এই দুটো ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু সবসময় তা রাখা যায় না।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশে লকডাউন উঠিয়ে দিয়েছিল তবে আবার তারা লকডাউন চালু করেছে। অস্ট্রেলিয়ায় কারফিউ দিয়েছিল। মাস্ক পড়ার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল যুক্তরাষ্ট্র, আবারও তা পরতে বলেছে। বিশ্বের অনেক জায়গায় রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছিল, আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। সেজন্য আমাদেরকেও সাবধানে এগোতে হবে। আগে আমরা সেভাবে টিকা পাইনি যার ফলে সকলকে দিতে পারিনি। এখন প্রত্যেক সপ্তাহে টিকা আসছে। আমরা টিকা দেওয়ার একটা বড় পরিকল্পনা হাতে নিয়েছি।
গার্মেন্টস শ্রমিকদের ঢাকামুখী যাত্রায় স্বাস্থ্যবিধি মানা হয়নি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা দেখেছি ফেরিতে গাদাগাদি করে শ্রমিকেরা ঢাকাতে এসেছেন, এতে সংক্রমণ বাড়বে। আমরা চেষ্টা করবো আগামীতে এ ধরনের ঘটনা যেন আর না হয়। সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সীমান্ত এলাকায় এরই মধ্যে সংক্রমণ কিছুটা কমে আসছে। দক্ষিণবঙ্গে এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পূর্ব–দক্ষিণ অঞ্চলে সংক্রমণ বাড়ছে সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এসব এলাকায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য, যতটুকু সম্ভব হাসপাতালের শয্যা বাড়ানো চেষ্টা করছি।
মন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট থেকে উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হবে। এনআইডি না থাকলেও বয়স্করা টিকা পাবেন। গর্ভবতীদেরও টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশে টিকাদান কর্মসূচির যে সক্ষমতা তাতে সপ্তাহে এক কোটি টিকা দেওয়া হবে। টিকা ব্যবস্থা যদি সহজলভ্য হয় তাহলে কোটি কোটি মানুষদের টিকা দেওয়া সম্ভব।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










