কন্যার ছবিতে বাজে মন্তব্য নিয়ে শিশিরের ভাষ্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৬ ২২ আগস্ট ২০২০
শিশুকন্যার ছবি দেয়ার পর যারা বাজে বা আপত্তিকর মন্তব্য করেছেন, পাবলিক ফিগার হিসেবে সেসব মন্তব্যে পাত্তা দেয় না বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবার। বরং ব্যাপারটিকে বড় করে আলোচনায় নিয়ে আসাটা পছন্দ হয়নি তাদের।
এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে একটি স্ট্যাটাস লিখেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সূর্যমুখী ফুলের বাগানে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন টাইগার ক্রিকেট তারকা সাকিব। সেখানে তার শিশুকন্যার কয়েকটি ছবি তুলে নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন তিনি।
মুহূর্তেই ওই ছবির নীচে অসংখ্য কমেন্ট পড়তে থাকে। এর মধ্যে কয়েকটি মন্তব্য ছিল বেশ খারাপ ইঙ্গিতপূর্ণ। এ কমেন্টগুলোর স্ক্রিনশট শিশুটির ওই ছবির ওপর বসানো একটি পোস্ট ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঢাকার সাইবার ক্রাইম বিভাগের পুলিশ জানিয়েছে, তারা কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে পুরো ঘটনাটি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন উম্মে আহমেদ সাকিব।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ ব্যাপারটা নিয়ে কি ঘটছে, সেই সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না। এটা আসলে আমাদের জন্য কোনও ব্যাপার না। কারণ, পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত ও অনুসারী রয়েছেন। এছাড়া অবশ্যই শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সমালোচনাকারীও রয়েছে। আমরা সবসময়ই মনোযোগের কেন্দ্রে থাকি, সেটা অবশ্যই ভালো দিক।
এ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনায় বিরক্তি প্রকাশ করে শিশির লিখেছেন, বিশ্বের অনেক দেশের তারকারা এ ধরনের মন্তব্যের শিকার হন। কিন্তু প্রতিবাদ করার নামে সেখানে মোবাইল ঘেঁটে হাজার হাজার ভালো মন্তব্যের ভেতর থেকে ৪/৫টা খারাপ মন্তব্য খুঁজে বের করার সময় কারো নেই।
তিনি উল্ল্যেখ করেন, হাজার হাজার ভালো মন্তব্যের ভেতর থেকে মাত্র ৪/৫টি খারাপ মন্তব্য নিয়ে পুরো ব্যাপারটা ঘটছে।
শিশির বরং এ ঘটনার জন্য কয়েকটা ফেসবুক পেজের অ্যাডমিনদের দায়ী করেছেন। তিনি লেখেন, আমি এসব মন্তব্যকারীদের কিছু বলব না। কারণ তাদের নিয়ে আমি বিরক্ত নই। কিন্তু আমি বিরক্ত কিছু ফেসবুক পাতার অ্যাডমিনদের ওপর, যারা ওই ৪টি মন্তব্য খুঁজে বের করে, যেটা কোনও ঘটনাই নয়, সেটাকে বড় ঘটনা বানিয়েছেন।
ওইসব পেজের অ্যাডমিনদের উদ্দেশ্যে সাকিবপত্নী লিখেছেন, এ সুযোগে আপনারা আপনাদের পাতার প্রচার কামিয়ে নিন। কিন্তু এসব আমাদের উদ্দেশ্য অথবা জীবনযাপনে কোনও পরিবর্তন আনবে না। কারণ, এসব তুচ্ছ ব্যাপারে আমরা কোনও গুরুত্ব দেই না।
স্ট্যাটাসের শেষে শিশির লিখেছেন, আমার ছবির নীচে মন্তব্য দেখার জন্য আপনার বসার দরকার নেই, সেটা সময়ের অপচয়।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার


