করোনা ভাইরাস মোকাবেলায় উত্তম উপায় জানিয়ে দিল আইইডিসিআর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৫ ১০ মার্চ ২০২০
রাষ্ট্র পরিচালিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং রোগ গবেষণা ইনিস্টিটিউট (আইইডিসিআর)-এর রোগ মনিটরিং উইং ইনিস্টিটিউট বলেছে, করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার সবচেয়ে উত্তম পথ হচ্ছে সেলফ কোয়ারেন্টাইনে থাকা।
আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার নগরীর মহাখালীতে সংস্থার মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে সবচেয়ে উত্তম পথ হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন। বিদেশ ফেরত ব্যক্তিদের থেকে পরিবারের বয়স্ক লোকদের সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার অনুরোধ জানান তিনি। আইইডিসিআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএসএম আলমগীর ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডা. ফ্লোরা বলেন, প্রাথমিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন সনাক্ত হওয়ার পর নতুন করে আক্রান্ত আর কাউকে পাওয়া যায়নি। আমরা গত ২৪ ঘণ্টায় মোট ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের সবাই নিরাপদ আছেন। কারো শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা আটজনকে বিচ্ছিন্ন করে রেখেছি এবং করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের সংস্পর্শে আসা অপর চারজনকে ইনিস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রেখেছি।
এ মারাত্মক ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর আবারো গুরুত্বারোপ করে আইইডিসিআর’র পরিচালক বলেন, জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষা অভ্যাস গড়ে তোলা ছাড়া এখন পযর্ন্ত এ ঘাতক ভাইরাস থেকে রেহাই পাওয়ার কোনও উপায় নেই। বিদেশ ফেরত ব্যাক্তিদের ১৪ দিনের জন্য সেলফ কোয়ান্টারাইনে রাখার আহবান জানান তিনি। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ঘরের বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।
ডা. সাবরিনা ফ্লোরা হট নম্বরে না পাওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেন, ইনকামিং কলে অচলাবস্থা নিরসনে হট নম্বর বাড়িয়ে ১২টি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ২,৭৭৮ টি কল রিসিভ করা হয়েছে।
এর আগে ৯ মার্চ স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক আবুল কালাম আজাদ ব্রিফিং অনুষ্ঠানে জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সারাদেশে সরকারি হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতেও অনুরূপ পৃথক ইউনিট করা হবে।
সাবরিনা ফ্লোরা বিদেশ ফেরতদেরকে নিজস্ব কোয়ারেন্টাইনে অবস্থান করার এবং অন্য কারো সংস্পর্শে না আসার অনুরোধ জানিয়ে বলেন, বিদেশ থেকে কেউ আসলেই, উনি করোনা ভাইরাসের জীবাণু বহন করে নিয়ে এসেছেন, এমনটি ভাববার কোনও কারণ নেই। তিনি গত ৮ মার্চ তিনজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া নিশ্চিত করেন। এদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী।
এর আগে সরকার ৪ মার্চ ভাইরাস মুক্ত মেডিকেল সনদ ছাড়া ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান এবং কুয়েত থেকে কোনও ব্যক্তির দেশে প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










