করোনাভাইরাসে বাংলাদেশে আরও ১ জনের মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৫ ২৫ মার্চ ২০২০
করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৫ জন। তবে এসময়ে দেশে করোনায় নতুন করে কোনও রোগী শনাক্ত হয়নি। বরং চিকিৎসাধীন আরও ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ ইতোমধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।
বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে অনলাইন ব্রিফিংয়ে সংস্থার পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
তিনি বলেন, আমরা গেল ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা নিশ্চিত ও উপস্থিতি থাকতে পারে অথবা যাদের মধ্যে উপসর্গ রয়েছে, এমন ৪৭ জন এ মুহূর্তে আইসোলেশনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৯ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আর কারো দেহে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়নি। ইতোপূর্বে আক্রান্তদের মধ্যে আরও ১ জন মারা গেছেন। অর্থাৎ মোট মৃতের সংখ্যা ৫ জন।
ডা. ফ্লোরা বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন উনি বিদেশফেরত একজন রোগীর পরিবারের সদস্য। গেল ১৮ মার্চ তার দেহে করোনা শনাক্ত হয়। এরপর থেকে ওই ব্যক্তি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর গেল ২১ মার্চ অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে আসা হয়। তার দীর্ঘমেয়াদী ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল। উনার বয়স ৬৫ বছর। উনি একজন পুরুষ।
তিনি জানান, এ মুহূর্তে ২৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গেল ২৪ ঘন্টায় আইআইডিসিআর’র হটলাইন নম্বরে ২ হাজার ৭৩০ জনের ফোন এসেছে। যার সবই কোভিড-১৯ সংক্রান্ত।
সবাইকে ঘরের ভেতরে থাকার আহবান আইইডিসিআর পরিচালক বলেন, একান্ত প্রয়োজন না হলে কেউ বাইরে যাবেন না। বাইরে গেলেও মাস্ক ব্যবহার, হাঁচি ও কাশি শিষ্টাচার মেনে চলা, আক্রান্ত ব্যক্তির তথ্য পেলে তাকে এড়িয়ে চলাসহ অসুস্থ হলে অবশ্যই ঘরের মধ্যে থাকা এবং করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকার পরামর্শ দেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে তা এখনই বলা যাবে না। আমরা সব তথ্য উপাত্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠাব। এরপর তারা যদি বলে এটা ওই পর্যায়ে গেছে, তখনই এটা বলা যাবে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










