নেইমার-ভিনিসিয়াসকে বাদ দিয়ে ব্রাজিল দল ঘোষণা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৭ ২৬ আগস্ট ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই স্কোয়াডে নেই নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তবে অনেক দিন পর জাতীয় দলে ফিরেছেন লুকাস পাকুয়েটা।
গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন ৩৩ বছর বয়সী নেইমার। বারবার ইনজুরির কারণে দীর্ঘ প্রায় দুই বছর জাতীয় দলের জার্সি পরার সুযোগ পাননি তিনি। দল ঘোষণা করতে গিয়ে তার সম্পর্কে খুব একটা বিস্তারিত কিছু জানাননি আনচেলত্তি। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, গত সপ্তাহে নেইমারের সামান্য সমস্যা হয়েছে।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার অনুশীলনে উরুর সমস্যা অনুভব করেছেন। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি।
আগামী বছর যুক্তরাস্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকেট ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। যে কারণে বাছাইপর্বে শেষ দুটি ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
আনচেলত্তি বলেন, আমরা কখনই নেইমারকে ইচ্ছে করে বিশ্রাম দিতে চাই না। সবাই তাকে চিনে। অন্যান্যদের মতোই বিশ্বকাপে জাতীয় দলকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য তার সুস্থতা এই মুহূর্তে জরুরি।
গত মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে আনচেলত্তির পূর্বসূরী ডোরিভাল জুনিয়র নেইমারকে মূল দলেই খেলিয়েছেন। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচে উরুর ইনজুরির কারণে তাকে মাঠ থেকে উঠিয়ে নিতে বাধ্য হন ব্রাজিলীয় কোচ।
গত জুনে আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশুন্য ড্র করে ব্রাজিল। তবে পরের খেলায় প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে সেলেকাওরা। ভিনিসিয়াসের একমাত্র গোলে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে তারা।
আগামী অনুশীলন ক্যাম্পে রিয়াল মাদ্রিদের এই স্টাইকার অনুপস্থিত থাকবেন। আসছে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না তিনি। ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফরা ৯ সেপ্টেম্বর বলিভিয়ার কন্ডিশন বিবেচনায় ভিনিকে না নেয়ার পক্ষে মত দিয়েছেন।
গত মাসে প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশনের অভিযোগে বেটিংয়ের সঙ্গে নিয়োজিত থাকার বিষয়টি থেকে ছাড়া পেয়েছেন পাকুয়েটা। ওয়েস্টহ্যামের এই মিডফিল্ডার ২০২৪ সালের নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন।
এছাড়া জুলাইয়ে চেলসিতে যোগ দেয়া হুয়াও পেড্রো পারফরমেন্স প্রমাণ করেই জাতীয় দলে ফিরেছেন। ২৩ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। ফ্লামিনেন্সের বিপক্ষে সেমিফাইনালে দুটি গোলই তিনি করেছিলেন। এরপর পিএসজির বিপক্ষে ফাইনালে ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে প্রথম গোলটিও করেন।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: এ্যালিসন, বেনটো ও হুগো সুজা।
ডিফেন্ডার: আলেক্সান্দ্রো, এ্যালেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিক, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস, ভ্যান্ডারসন ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, জোয়েলিনটন ও লুকাস পাকুয়েটা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েলে মার্টিনেলি, হুয়াও পেড্রো, কাইয়ো জর্জ, লুইস হেনরিক, ম্যাথিয়াস কুনহা, রাফিনহা ও রিচার্লিসন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















