কেন ডিম খাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২২ ২ ফেব্রুয়ারি ২০২৪
ডিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। একে বলা হয় সুপার ফুড। এতে উচ্চ প্রোটিন, প্রচুর ভিটামিন ও খনিজ রয়েছে। অনেকে কোলেস্টেরলের ভয়ে ডিম খান না। কিন্তু এটি ঠিক নয়। কারণ, একটি ডিমে ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা খুব বেশি নয়।
একটি সিদ্ধ ডিমে রয়েছে ৭৮ ক্যালরি, ৬ দশমিক ৩ গ্রাম প্রোটিন, ৫ দশমিক ৩৪ গ্রাম ফ্যাট ও সামান্য কার্বোহাইড্রেট। এ ছাড়া রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, আয়োডিন, সেলেনিয়াম, ফসফোরিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি১২, ভিটামিন বি৫, ভিটামিন ডি, জিংক, ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট, কোলিন, লুটেইন, জেক্সানথিন।
ডিম খাওয়ার উপকারি দিকগুলো সম্পর্কে জেনে নেই—
ডিমে থাকা কোলাইন মস্তিষ্কের জন্য উপকারী আমাদের মস্তিষ্কের কোষগুলোকে যে ফসফোলিপিডগুলো সচল রাখে তারা কোলাইন দ্বারা গঠিত। এই ভিটামিন আমাদের মস্তিষ্কের গঠনের জন্য একটি অপরিহার্য উপাদান। কোলাইনের অভাব স্মৃতি হ্রাস ঘটায়। দিনে দুটো করে ডিম আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলাইনের জোগান দেয়। তাই মস্তিস্ককে সুস্থ্য রাখতে প্রতিদিন অন্তত দুটো ডিম খাওয়া খুবই জরুরি।
দৃষ্টিশক্তি বাড়াতে লুটিন নতুন গবেষণায় দেখা গেছে মুরগির ডিমে প্রচুর পরিমাণ লুটিন থাকে। এই লুটিন আমাদের দৃষ্টিশক্তি পরিষ্কার ও তীক্ষ্ণ করতে সাহায্য করে। আমাদের শরীরে লুটিনের অভাব পড়লে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে আসে। চোখের টিস্যুকে ক্ষয় থেকে বাঁচাতে তাই প্রতিদিন ডিম খান।
ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে আমাদের শরীরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি সরবরাহ করতে চাইলে খেতে হবে এক চামচ মাছের তেল বা একটি সেদ্ধ ডিম। বেশিরভাগ মানুষই বেছে নেবে দ্বিতীয়টা। অবাক হলেও সত্য এই দুটো খাবারেই একই পরিমাণ ভিটামিন ডি আছে। অনেক জায়গায় ডিমে ভিটামিন ডির পরিমাণ বাড়াতে মুরগিদের ভিটামিন ডি খাওয়ানো হয়। খাবারের সাথে আমরা যে ক্যালসিয়াম গ্রহণ করি তা শোষণ করতে ভিটামিন ডি প্রয়োজন হয়। মনে রাখা ভালো, ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড়কে শক্ত করে।
ভিটামিন বি কমপ্লেক্স ত্বক, চুল ও লিভার সুস্থ রাখে আমাদের চুল ও ত্বক শক্ত ও টানটান রাখতে সাহায্য করে ভিটামিন বি১২, বায়োটিন ও সহজে হজম হয় এমন পুষ্টিকর প্রোটিন। তাছাড়া আমাদের লিভারে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে মুরগির ডিমে থাকা ফসফোলিপিড।
কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদরোগের ঝুঁকি কমায় নতুন গবেষণায় দেখাচ্ছে যে ডিম আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ায় না বরং ডিমে থাকা ফসফোটাইডস আমাদের শরীরের কোলেস্টেরেরল মাত্রা ঠিক রাখে। এছাড়াও ফসফোটাইড আমাদের শরীরে কোলেস্টেরল উৎপাদনে বাঁধা দেয়। ডিমে থাকা ওমেগা-৩ এসিড ট্রাই গ্লিসারাইড লেভেল কমায়। এতে করে হৃদরোগের ঝুঁকিও কমে।
ওজন কমাতে সাহায্য করে সকালের নাস্তায় কম ক্যালরি সমৃদ্ধ খাবারের পাশাপাশি মুরগির ডিম খেলে ওজন কমানোর গতি দ্বিগুন করে। শুধু তাইই নয়, এ ধরণের ব্রেকফাস্ট আমাদের শরীরের নিউট্রিশন লেভেলকে সন্তুষ্ট করে সারাদিনে অন্যান্য খাবার গ্রহনের পরিমাণ কমায়।
ক্যানসারের ঝুঁকি কমায় মস্তিস্কের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি ডিমে থাকা কোলাইন ক্যানসারের ঝুঁকিও কমায়। সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে যেসব মেয়েরা তাদের বয়ঃসন্ধিতে প্রতিদিন ডিম খেয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তীতে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি ১৮ শতাংশ পর্যন্ত কম দেখা যায়।
গর্ভধারণে সাহায্য করে আমাদের শরীরে সেক্স হরমোনগুলোর গঠনে ভিটামিন বি অন্যতম ভূমিকা পালন করে। যেসব মহিলারা গর্ভধারণ করতে চায় তাদের জন্য ভিটামিন বি৯ এ থাকা ফলিক এসিড খুবই প্রয়োজনীয়। এটা লাল রক্ত কণিকা ও ফিটাসে থাকা নিউরাল টিউব গঠনে ও ইনফেকশন দূর করতে সাহায্য করে। বাচ্চার মানসিক প্রতিবন্ধকতাও দূর করতে সাহায্য করে এই ভিটামিন। একটি মুরগির ডিমে ৭.০ মাইক্রো গ্রাম ভিটামিন বি-৯ পাওয়া যায়।
বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে ডাচ বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন ডিম খাওয়া ৩৫ থেকে ৪০ বছর বয়স্ক ৮৭ শতাংশ মহিলার ত্বকে থাকা বয়সের চিহ্ন দূর হয়েছে ও চামড়ার ঝুলে পড়া ভাব দূর হয়েছে। আর পুরুষদের ক্ষেত্রে যারা প্রতিদিন দুটো করে ডিম খেয়েছ তাদের চোখের নীচের ভাঁজ দৃশ্যমান পরিমাণে কমে গিয়েছে।
এতদিন আমরা জেনে এসেছি ডিম খেলে মোটা হয়, হৃদরোগের ঝুঁকি বাড়ে ইত্যাদি, যা আদৌ সঠিক নয়। বরং অন্যান্য স্বাস্থ্যকর খাবারের সাথে প্রতিদিন অন্তত দুটো ডিম খাওয়ার উপকারীতা অনেক। তাই আসুন আজ থেকেই গড়ে তুলি একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন





