সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৬ ৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সংঘাত বা প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। অনেক হয়েছে। এখন সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সংসদের রাজনীতিকে গোটা দেশের মানুষের চাওয়া বলে আমি বিশ্বাস করি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “ঠাকুরগাঁওয়ের জনগণের দীর্ঘদিনের আশা ছিল যে, ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করো হোক। সেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পূরণ করে আজ এখানে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হল। সেজন্য আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।”
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “অল্প সময়ের মধ্যে তার নির্দেশনায় এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এবং পরবর্তীকালে যে জায়গায় আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, সেটি নির্ধারণ কা সম্ভব হয়েছে।”
মির্জা ফখরুল ইসলাম বলেন, “এই জায়গাটি আমরা শিল্প মন্ত্রণালয় এবং ঠাকুরগাঁও সুগারমিল কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি। এজন্য ঠাকুরগাঁও সুগারমিল কর্তৃপক্ষক ও শিল্প মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তারা অতি অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় অনুমোদনের জন্য যা যা করা দরকার তাই করে দিয়েছেন।”
রাষ্ট্রপতি বলেন, “আমাদের এই এলাকার মানুষের জন্য নিশ্চয়ই আজ আনন্দের দিন। কারণ আজ আমরা একটি সুযোগ পেয়েছি, এই এলাকায় উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মসংস্থান ও বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ সৃষ্টি করার।”
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইস্রাফীল শাহীন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন সরকারের
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত সরকার: ত্রিবেদী
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- এলাচের এত গুণ?
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- পপিকে খোঁচা জয়ের
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- সমালোচনায় মুখ খুললেন পপি
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর






