কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৬ ২১ ফেব্রুয়ারি ২০২৪
মহান শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শহীদ বেদীতে পুষ্পস্তবক অপর্ণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাজানো হয় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয় বার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকরা, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা, মন্ত্রী পরিষদের সদস্য, ডেপুটি স্পিকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা সৈনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য, ঢাবি শিক্ষক সমিতি, তিন বাহিনীর প্রধানরা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী ও সংস্থা, ঢাকা রিপোটার্স ইউনিটি-ডিআরইউ, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রং তুলিতে শহীদ মিনারের বেদীসহ আশপাশের এলাকায় আলপনা আঁকা হয়েছে। শহীদ মিনার আবাসিক এলাকার দেওয়ালে লেখা হয়েছে বিখ্যাত কবি-লেখকদের উক্তি।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। সন্ধ্যা থেকে ঢাবি এলাকায় প্রণীত রুটম্যাপ কার্যকর করা হয়েছে।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












