কেবিনেটে আসছেন এক ডজন নতুন মন্ত্রী!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৯ ৩ জানুয়ারি ২০১৯
আগামী সপ্তাহে গঠিত মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ দেখা যেতে পারে। নতুন ও পুরনোদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের যাত্রা শুরু করবেন।
আওয়ামী লীগের লক্ষ্য তৃতীয় মেয়াদে সরকারকে দল থেকে আলাদা করে চলমান উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে গণভবনের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিশ্বস্তদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন।
এব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বৃহস্পতিবার বলেছেন, ৬ জানুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সরকার গঠনের আহ্বান জানান।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার শপথ দ্রুতই শেষ করতে চান। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে কারা থাকছেন, বর্তমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্য থেকে কারা বাদ পড়ছেন—সে আলোচনা এখন সর্বত্র।
গণভবন সূত্র জানিয়েছে, বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত পাঁচ বছরের মূল্যায়নে যাঁদের পারফরম্যান্স খারাপ তাঁরা সবাই বাদ পড়বেন। সে ক্ষেত্রে বয়স এবং দলীয় পদ বিবেচনায় নেওয়া হবে না।
সূত্র জানায়, সম্ভাব্য তারুণ্যনির্ভর মন্ত্রিসভায় এক ডজন নতুন মুখ আসছে। মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যাঁদের নাম আলোচনায় আছে তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ছাত্রলীগের দুঃসময়ের নেতা এবং ’৭৫ পরবর্তী সংকটকালে জেল-জুলুমের শিকার র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, দলের সাংগঠনিক সম্পাদক দিনাজপুর-২ আসন থেকে পরপর তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক নেতা খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৪ আসন থেকে নির্বাচিত সিনিয়র সংসদ সদস্য ইমরান আহমেদ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ-৩ আসনের সদস্য মৃণাল কান্তি দাস, যশোর-৩ আসন থেকে পরপর দুবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য দীর্ঘ সময় ধরে আবাহনী ক্লাবের সঙ্গে যুক্ত (পরিচালক) কাজী নাবিল আহমেদ; কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন; ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, সুপ্রিম কোর্ট বারের সাবেক নেতা পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য একাব্বার হোসেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
এ ছাড়া মহাজোটের সরকার হলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম কাদের, জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নাম আলোচনায় রয়েছে।
তবে মন্ত্রী-প্রতিমন্ত্রী মনোনীত করার বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ইচ্ছার ওপর নির্ভর করছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছিল।
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





