তদন্ত শুরু
খাস কামরায় অন্তরঙ্গ জামালপুর ডিসি-নারী সহায়ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১০ ২৫ আগস্ট ২০১৯
নারী অফিস সহায়কের সঙ্গে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের ভিডিওর ঘটনাটি তদন্ত করছে সরকার। তবে প্রাথমিক সত্যতা মেলায় তাকে প্রত্যাহার করে ওএসডি করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার একইসঙ্গে এ জেলায় নতুন জেলা প্রশাসকের নামও ঘোষণা করা হচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অবশ্যই বিষয়টি আমরা তদন্ত করবো। তার আগে তাকে ওএসডি করা হবে এবং জামালপুরে নতুন ডিসি নিয়োগ দেয়া হবে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের বরাত দিয়ে ইউএনবি জানায়, ভিডিওর বিষয়টি সঠিক কি-না তা তদন্ত করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তিনি বলেন, বিষয়টি আমরা দেখছি। দু-এক দিনের মধ্যে এটি সমাধান হবে।
অতিরিক্ত সচিব গাফফার খানও জানান যে, তারা প্রাথমিক তদন্ত শুরু করেছেন এবং ভাইরাল হওয়া ভিডিওটি পরীক্ষা করে দেখছেন।
তিনি বলেন, ভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করছে। রোববার একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফেসবুকের মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। গেল বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে জেলা প্রশাসকের সঙ্গে তার অফিসের এক নারী অফিস সহায়ককে দেখা গেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে, ভিডিওটি সাজানো দাবি করেছেন জেলা প্রশাসক আহমেদ কবীর।
ফেসবুকে ৪ মিনিট ৫৮ সেকেন্ড এবং ২৪ মিনিট ৫৮ সেকেন্ডের দুটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে একজন পুরুষ ও একজন নারীর অন্তরঙ্গতা দেখা যায়।
ভিডিও প্রকাশের পর এ নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম, যেখানে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর তার অফিসের বিশ্রাম কক্ষে নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান বলে অভিযোগ করা হয়েছে।
তবে নিজেকে নির্দোষ দাবি করে জেলা প্রশাসক আহমেদ কবীর সাংবাদিকদের বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও তিনি দেখেছেন। ভিডিওতে দেখা যাওয়া ওই নারী তার অফিসের এক কর্মচারি, কিন্তু পুরুষটি তিনি নন।
ভিডিও প্রথম প্রকাশকারী ফেসবুক আইডিটি ভুয়া এবং এটি একটি সাজানো ঘটনা বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে ভিডিওটি পোস্ট করা হয়, খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তবে সকাল থেকে খন্দকার সোহেল আহমেদের আইডিতে ওই ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু, এরমধ্যেই ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
চার মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে নেয়া। তাতে দেখা গেছে, ২৬ ফেব্রুয়ারি ও ৩ আগস্ট জেলা প্রশাসক আহমেদ কবীর এক নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক আহমেদ কবীর সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে বলেন, আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। আপনারা আমাকে একটু সময় দেবেন। প্রকৃত ঘটনা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ভিডিওটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, এটি একটি সাজানো ভিডিও। একটি হ্যাকার গ্রুপ দীর্ঘদিন ধরে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। আমি বিষয়টির গুরুত্ব দেইনি। বানোয়াট ভিডিওটি একটি ফেক আইডি থেকে পোস্ট দেয়া হয়।
অবশ্য ভিডিওটিতে দেখানো কক্ষটি ডিসির অফিসের বিশ্রাম নেয়ার কক্ষ এবং ভিডিও’র ওই নারী তার কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত বলে নিশ্চিত করেন ডিসি।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










