গণ আন্দোলনে নিহত পুলিশ সদস্যের তালিকা প্রকাশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৩ ১৯ আগস্ট ২০২৪
ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে মোট ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ হেড কোয়ার্টার্স। রোববার এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়।
গত ১ জুলাই থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় গড়ায়। ১৬ জুলাই আন্দোলনে প্রথম প্রাণহানির ঘটনা হয়। ওই দিন ঢাকা, রংপুর ও চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়। পরে এই আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ৫ আগস্ট পর্যন্ত এই গণ আন্দোলনে নিহতের সংখ্যা হাজারের বেশি। এ বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন এ ঘটনায় নিহত ৯০০ জনের বেশি। আহত কয়েক হাজার।
ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার এই গণ আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। আর এতে অন্তত ৩২ শিশুসহ ৬ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ। সেই সাথে হাজারো মানুষ আহত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
এই গণ আন্দোলনে পুলিশের প্রতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের ক্ষোভের ব্যাপক বহিঃপ্রকাশ দেখা গেছে। সরকার পতনের দিন বিভিন্ন থানায় হামলা করে অস্ত্র লুটের ঘটনায় দেখা যায়। এক পর্যায়ে ক্ষোভের মুখে বেশিরভাগ পুলিশ সদস্যই দায়িত্ব ছেড়ে পালিয়ে যান।
রোববার আইএসপিআর জানিয়েছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রাণনাশের আশঙ্কায় রাজনীতিবিদসহ মোট ৬২৬ জন নাগরিক সেনানিবাসে আশ্রয় নেন। এর মধ্যে বেশিরভাগই ছিলেন পুলিশের সদস্য। আশ্রয় নেওয়াদের মধ্যে ২৮ জন ছিলেন পুলিশ কর্মকর্তা আর ৪৮৭ জন সংস্থাটির বিভিন্ন পর্যায়ের সদস্য।
পুলিশের দেওয়া তালিকা অনুযায়ী, গণ আন্দোলনের মধ্যে নিহতদের মধ্যে পুলিশ পরিদর্শক আছেন ৩ জন, উপ পরিদর্শক (এসআই) ১১, সহকারী উপ পরিদর্শক (এএসআই) ৮, কনস্টেবল ২১ এবং নায়েক আছেন ১ জন।
এরমধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ জন পুলিশ সদস্য। এর বাহিরে যাত্রাবাড়ি থানায় কর্মরত ৪ পুলিশ সদস্য নিহত হন। এছাড়াও অন্যান্যরা বিক্ষিপ্তভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিহত হয়েছেন।পুলিশ হেড কোয়ার্টার্সের তথ্য বলছে, এর মধ্যে ২৫ জনই নিহত হয়েছেন ৫ আগস্টে। আর ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট। অর্থাৎ এই দুইদিনেই নিহত হয়েছেন ৩৯ জন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















