মোবাইল চুরির অভিযোগ
গেট আটকে সাংবাদিকদের তল্লাশী করালেন শমী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৭ ২৪ এপ্রিল ২০১৯
মোবাইল ফোন চুরি হয়েছে শমী কায়সারের। আর এজন্য আটকে রাখলেন প্রায় অর্ধশত সাংবাদিককে। পরে চাইলেন ক্ষমা।
ঘটনা আজ বুধবারের। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঘটে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা - সমালোচনার ঝড়।
একটি ট্যুরিজম কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
ওই অনুষ্ঠানে শমী কায়সারের উপস্থিতিতে কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় শমীর দু’টি ফোন সেট হারিয়ে যায়।
কেক কাটা শেষ হওয়া মাত্র শমী কায়সার চিৎকার করে জানান, তার দুটি ফোনই হারিয়ে গেছে।
এসময় পুরো মিলনায়তনে হট্টগোল শুরু হয়।
ক্ষুব্ধ শমী কায়সার বলেন, ‘মিলনায়তনে উপস্থিত প্রত্যেকের পকেটে তল্লাশি চালিয়ে হলেও ফোন দুটি খুঁজে বের করা হবে।’
এ সময় শমী কায়সার প্রায় অর্ধশত সাংবাদিককে ওই কক্ষে আটকে রাখেন।
মিলনায়তনে উপস্থিত সবাইকে তল্লাশি চালানোর উদ্যোগ নিলে উপস্থিত অনেকেই তার প্রতিবাদ জানান।
পরে মিলনায়তনের সিসিটিভি ফুটেজ থেকে ফোন চুরির ঘটনাটি নিশ্চিত হওয়া যায়।
সিসিটিভি ও উপস্থিত টিভি ক্যামেরাগুলোর ফুটেজে দেখা যায়, কেক কাটার সময় কেকের পাশেই থাকা শমী কায়সারের ফোন দুটি চুরি করে নেয় সাদা টি-শার্ট পরিহিত এক তরুণ। ‘বিন্দু ৩৬৫’প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে ওই টি-শার্ট পরিহিত অবস্থায় ছিলেন।
পরে শমী কায়সার ক্ষমা চেয়ে বলেন, এটি অত্যন্ত বাজে একটি দৃষ্টান্ত হলো। আবার ফোন তল্লাশির কথায় অনেকে কষ্ট পেয়েছেন, সাংবাদিকরা প্রতিবাদ করেছেন। আমি সত্যিই খুব দুঃখিত। এই ফোন দুটিতে আমার সবকিছু ছিল। ফোন দুটি হারিয়ে সত্যিই আমি কিছুটা ‘অপ্রস্তুত’হয়ে পড়েছিলাম।
খোদ জাতীয় প্রেসক্লাবের মধ্যে এমন ঘটনায় রীতিমতো অবাক সাংবাদিকসহ সচেতন মহল। অনেকেই প্রশ্ন তুলেছেন, জাতীয়ভাবে পরম শ্রদ্ধেয় একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ে হয়ে শমী কায়সার সাংবাদিকদের সঙ্গে এমন দুর্বব্যহার কীভাবে করলেন ? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

