গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়: ব্যাখ্যা চাইল বিটিআরসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৩ ২৪ ফেব্রুয়ারি ২০২৩
হঠাৎ করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দেয়। এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দেশব্যাপী আড়াই ঘণ্টা নেটওয়ার্ক বিপর্যয়ের পর গ্রামীণফোনের সিইওকে চিঠি দিয়েছে বিটিআরসি।
সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ) মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, জাতীয় জরুরি অবস্থা বিবেচনায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের সঠিক কারণ ব্যাখ্যাসহ অতি দ্রুত জানাতে হবে। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে দেশব্যাপী গ্রামীণফোনের নেটওয়ার্ক নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছে বিটিআরসি।
চিঠিতে আরও বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে পাওয়া অসংখ্য অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় যে, দেশব্যাপী মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়ায় বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। গ্রাহক সংখ্যা বিবেচনায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর হিসেবে গ্রামীণফোনের গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক পেতে বাধাগ্রস্ত হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে, সকালে রাস্তা মেরামত করতে গিয়ে কাটা পড়ে ফাইবার অপটিক ক্যাবল। তখন থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্ক। পরে দুপুরে ফাইবার অপটিক ক্যাবল মেরামত করার পর গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়। এ তথ্য জানিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা জানান।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের মুখপাত্র গণমাধ্যমকে আরও জানান, ‘সকালে হঠাৎ করেই নেটওয়ার্ক বিচ্ছিন্নের অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের ৩টি ভিন্ন স্থানে ফাইবার ক্যাবল কাটা পড়ায় নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।’
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমস্যা সমাধানের আশ্বাসও দেয় গ্রামীণফোন।
তারা জানায়, রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে টাঙ্গাইলে দুটি ও সিরাজগঞ্জে একটি স্থানে ফাইবার অপটিক্যাল লাইন কাটা পড়ে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রামীণফোনের ভেরিফায়েড পেজে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফাইবার অপটিক ক্যাবল বিছিন্ন হওয়ায় সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।’
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

