ঘরে প্রশান্তির ছোঁয়া আনতে পারেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩১ ২৬ ফেব্রুয়ারি ২০২০
সারাদিনের কর্মব্যস্ততার পর ঘরে ফিরে শান্তিতে সময় কাটাতে কে না চায় বলুনতো! কিন্তু এই কর্মব্যস্ত জীবনকে সামলাতে গিয়ে ঘর-সংসারের প্রতি মাঝে মাঝে তিক্ততা আসা স্বাভাবিক। জীবনের যতো কষ্ট-ঝঞ্ঝাট সব কিছু এই ঘর-সংসারের জন্যই তো। এই ঘরটি যদি থাকে অগোছালো আর অপরিচ্ছন্ন তবে ঘরে ঢুকে মন ভালো হওয়ার বদলে বিরক্তি বাড়ার সম্ভাবনা আছে। মানসিক প্রশান্তির পথে বাঁধা হয়ে দাঁড়ায় এমন কিছুই ঘরে না রাখাই ভালো।
কাজের শেষে ঘরে ফিরে মানসিক শান্তি পেতে কী করবেন দেখে নিন
দেয়ালের রঙ
ঘরের দেয়ালের রঙ এর উপর মন ভালো থাকার ব্যাপারটি নির্ভর করে। যদি আপনি এনার্জি খোঁজেন তাহলে ঘরের দেয়াল রাঙান লাল, কমলা বা বেগুনিতে আর যদি চান প্রসন্নতা তাহলে বেছে নিন সবুজ ও হলুদ।
পরিচ্ছন্নতা
ঘরবাড়ি বিক্ষিপ্ত থাকলে মনও বিক্ষিপ্ত থাকে। ঘর যদি পরিচ্ছন্ন আর গোছানো থাকে তাহলে মনে হয় যেনো পবিত্রতার অনুভূতি আনে। এতে করে সময়ও বাঁচে। যেমন কাপড় চোপড় থেকে ঘরের সব জিনিস জায়গামত গুছিয়ে রাখলে মনে শান্তি আসে।
সুগন্ধ
কর্মব্যস্ত দিনের শেষে মানসিক প্রশান্তি আনতে ঘরে রাখতে পারেন সুন্দর গন্ধযুক্ত মোমবাতি। দুশ্চিন্তা দূর করতে বা দ্রুত ঘুমিয়ে পড়তে কিছু কিছু গন্ধ আমাদের সাহায্য করে। যেমন ল্যাভেন্ডার, চন্দন, পিপারমিন্ট, বা লেবুর সুগন্ধযুক্ত মোমবাতি জ্বালতে পারেন ঘুমানোর আগে।
আবেগপূর্ণ ছবি
কোনো জায়গার দৃশ্য, ব্যক্তি, জীবজন্তু কিংবা কোনো আবেগপূর্ণ ছবি যদি থাকে যা দেখে ভালো লাগছে, তাহলে তার ছবি ঘরে সাজিয়ে রাখুন। আবার এমন যদি হয় যে মাসখানেকের মধ্যে আপনি কোথাও ঘুরতে যাবেন তাহলে সেখানকার ছবি চোখের সামনে সাজিয়ে রাখুন। ছবিগুলোর দিকে যখনই তাকাবেন, ভালো বোধ করবেন। আর সেই সঙ্গে প্রতিদিনের ক্লান্ত জীবন থেকে কিছুক্ষণের জন্য হলেও মুক্তি পাবেন।
নতুনত্ব
ঘরে কোনো পরিবর্তন আনলে তা যেন তৃপ্তিদায়ক হয় সেটা মাথায় রাখতে হবে। ঘরে এমন কোনো জিনিস যদি থেকে থাকে যা বিরক্তির কারণ হয়ে দাড়ায় তবে সেটা সরিয়ে ফেলুন।
সবাই একসঙ্গে বসে খাবার খান
অফিসে থাকাকালীন একা একাই লাঞ্চ বা নাস্তা খান অনেকেই। তাই বাড়িতে ফিরে কিংবা ছুটির দিনে চেষ্টা করুন একা একা না খেয়ে বাড়ির সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খেতে। একটা পারিবারিক আড্ডা জমে উঠবে আর সেই সাথে দূর করবে মানসিক অবসাদ।
প্রতিবেশিদের সঙ্গে ভালো সম্পর্ক
মাঝেমধ্যে একটু খাবার দেয়া নেয়া, অসুখ-বিসুখ কিংবা বিপদাপদে কিছুটা খোঁজখবর রাখা, এরকম কিছু ব্যাপার নিয়ন্ত্রণে রাখলেও ভালো লাগবে আপনার।
বাগান করুন
সপ্তাহে ছয় ঘণ্টার মতো সময় ধরে বাগান করলে মন ভালো থাকে। আজকাল ছোট ছোট ফ্লাটে সেখানে বাগান করা একরকম কঠিনই বলতে গেলে। তারপরেও বারান্দা, ছাদে কিংবা ঘরের কোণে ছোট ছোট টবে গাছ রাখতে পারেন। যদি তাও না সম্ভব হয়, তাজা ফুল কিনে ঘর সাজান। এতে করে মনে প্রশান্তি আসবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



