মে’তে আরও তাপপ্রবাহ-বৈশাখী ঝড়
ঘুর্ণিঝড়ের শংকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৬ ২৬ এপ্রিল ২০১৯
গেল কয়েকদিন দেশজুড়ে চলা তাপপ্রবাহ যখন প্রশমিত হতে শুরু করেছে। সাগরে জল-হাওয়ার ঘূর্ণিতে ঝড়ের জন্মের পূর্বাভাস মিলেছে।
আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার পর শুক্রবার তা নিম্নচাপের আকার নিয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শনিবার তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
নিম্নচাপটির সম্ভাব্য গতিপথ এখন ভারতের উড়িশা উপকূলের দিকে। তবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
টানা তিন দিন ধরে তাপপ্রবাহ চলছে রাজধানীসহ দেশের সর্বত্র। শুক্রবার রাঙ্গামাটিতে দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বিকালের পর দেশের অনেক এলাকায় তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে।
তবে ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী. ফেনী, রাজশাহী, যশোর, বাগেরহাট, পটুয়াখালী জেলাসহ সিলেট বিভাগের প্রতিটি জেলায় এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি শুক্রবার বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২১৭০ কিলেমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২০৮৫ কিলেমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২১৮৫ কিলেমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২১৩৫ কিলেমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় এবং ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমূদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে - কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে বাতাসের উত্তাপ আরও কমে আসতে পারে।
এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পেতে পারে ঘূর্ণিঝড়ের রূপ।
আগামী মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি / তীব্র কালবৈশাখী এবং দেশের অন্যত্র ৩-৪ দিন মাঝারি মাত্রার কালবৈশাখী হতে পারে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

