চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৭ ২৪ জানুয়ারি ২০২২
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর-হাজীর মোড়ে ঘটনাটি ঘটে। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মেহের আলী (৫০), আলীনগর-ভূতপুকুর এলাকার মৃত গরিবুল্লাহর ছেলে ফুলচান আলী ও সদর উপজেলার ঝিলিমের আমানুল্লাহর ছেলে নাইমুল ইসলাম। নিতহরা সবাই মাছ ব্যবসায়ী। মাছ বিক্রি করে তারা ভটভটিতে করে ফিরছিলেন।
জানা যায়, নির্ধারিত সময়ে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় রাজশাহী মেইল ট্রেন। স্টেশন থেকে কয়েক শ মিটার দূরেই আলীনগর-হাজীর মোড়ে রাস্তা পার হওয়া ভটভটির সঙ্গে সংঘর্ষ হয় ট্রেনের। এ সময় ট্রেনে কাটা পড়ে ভটভটিতে থাকা তিনজনই ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান জানান, সেখানে কোনো লেভেলক্রসিং না থাকায় বিনা বাধায় পার হয় গাড়ি। রাজশাহী মেইল ট্রেন হাজীর মোড় পার হওয়ার সময়ে ভটভটির অতিরিক্ত শব্দে তারা ট্রেন আসার বিষয়টি জানতে পারেননি। ফলে একই সময়ে ট্রেন ও ভটভটি লাইনের ওপর চলে আসায় এই সংঘর্ষ হয়।
আলীনগর এলাকায় শিশির আহমেদ জানান, ভটভটিকে লাইনে অনেকদূর ঠেলে নিয়ে যাওয়ার পর তারা কাটা পড়ে। তিনজনেরই দেহ ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সবাই মাছ বিক্রি করে বাসায় ফিরছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, নির্ধারিত সময়েই ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের নিচে লাশ পড়ে থাকায় দীর্ঘ সময় ট্রেন সেখানেই দাঁড়িয়ে ছিল। পরে লাশ সরানো হলে ৯টা ১৭ মিনিটের দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন। মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে জিআরপি ফাঁড়িতে রাখা হয়েছে। পরে মরদেহ হস্তান্তরসহ অন্যান্য বিষয় জিআরপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হয়ে সিধান্ত নেবেন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















