৪০ ভাগ উন্নতি
চিকিৎসা খরচ চালাতে পারছেন না এরশাদ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৬ ২৮ জুন ২০১৯
সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রক্ষমতা দখলের পর ৯ বছর বাংলাদেশ শাসন করে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এইচএম এরশাদ তার সমুদয় সম্পত্তি সম্প্রতি জমা দেন ট্রাস্টে।
ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার নগদ টাকার পরিমাণ ২৮ লাখের মতো লিখেছিলেন।
হলফনামায় এরশাদ বার্ষিক আয় দেখিয়েছিলেন ১ কোটি ৭ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার ৩৭ লাখ ৬৯ হাজার ৪৬ টাকা জমা রয়েছে। বিভিন্ন শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ৪৪ কোটি ১০ হাজার টাকা। তার সঞ্চয়পত্রে বিনিয়োগ ও এফডিআর ৯ কোটি ২০ লাখ টাকা; ডিপিএস রয়েছে ৯ লাখ টাকার।
এরশাদ লিখেছিলেন, গুলশান ও বারিধারায় তার দুটি ফ্ল্যাট রয়েছে, যার দাম এক কোটি ২৪ লাখ টাকার কিছু বেশি। এর বাইরে ৭৭ লাখ টাকা দামের একটি দোকান রয়েছে তার।
তবে এর বাইরেও সাবেক এই সেনাশাসক ও রাষ্ট্রপতির কত সম্পত্তি আছে, তার হিসেব প্রকাশ্ করা হয়নি।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। কিন্তু বর্তমানে তার চিকিৎসার জন্য যে খরচ দরকার, তা জোগাড় করতে পারছে না দল। এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেছেন, অসুস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে আছেন। এরশাদ সাহেব এখন বলা যায় মৃত্যুশয্যায়। উনার চিকিৎসার জন্য যে টাকার দরকার, সেই সংস্থান আমরা এখন পর্যন্ত করতে পারিনি। বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় দাঁড়িয়ে দলের চেয়ারম্যানের শারীরিক অবস্থার পাশাপাশি নিজেদের অক্ষমতার কথা বলেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ রাঙ্গা।
গত বুধবার অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
এদিকে শুক্রবার দুপুরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে ।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৪০ শতাংশ উন্নতি হয়েছে।
তিনি বলেন, শারীরিক উন্নতির এই ধারাবাহিকতা বজায় থাকলে পল্লীবন্ধু এরশাদ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী। কিছু টেস্ট রিপোর্টের অপেক্ষা করছেন চিকিৎসকরা। তারা পল্লীবন্ধুর সংক্রমণের চিকিৎসা করছেন।
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী










