‘চুমুকে চুমুকে সময় কাটে’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৫ ১০ ফেব্রুয়ারি ২০১৯
সুন্দরবনের নদীগুলোর এক একটার চরিত্র একেকরকম। বলেশ্বর থেকে রায়মঙ্গল, হাড়িয়াভাঙ্গার মোহনা... এক কথায় বিচিত্র।
নদী হিসেবে সব বড় নদীই ভয়ঙ্কর, খরস্রোতা। আর সাগরের দিকে যেতে যেতে সেই স্রোতের সঙ্গে যোগ হয় হালকা ঢেউ। মানে রোলিং শুরু। এক একটা সময় ট্রলার থেকে সবকিছু ছিটকে বেরিয়ে আসতে চায়। তাই সব সময় নিজেদের জিনিসপত্র বেঁধে রাখতে হয়।
তাহলে আমরা তখন কী করি? শক্ত করে ট্রলারের কোনো কিছু ধরে চুপচাপ বসে থাকি। বিশেষ করে বড় নদীগুলো যেখানে এক হয়, সেখানে এমনি এমনিই পানি উথলায়। প্রথম প্রথম বেশ মজা লাগতো। তারপর একটু একটু ভয় লাগতো। আর এখন এগুলো সয়ে গেছে।
সবচেয়ে বেশী রোলিং-এ পড়তে হয় নদীগুলোর মোহনা পার হতে। এক একটা মোহনা প্রস্থে ১১ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত। তাই মাঝ মোহনায় রোলিং শুরু হলে বেশ টেনশনেই কাটে। আমাদের ট্রলার যখন ঢেউ কেটে এগিয়ে যায়, তখন দুপাশের পানির ঝাপটায় সবকিছু ভিজে যায়। মাঝে মাঝে পানি ট্রলারের এপাশ থেকে ওপাশে পার হয়ে যায়! লেপ, কম্বল, কাঁথা, বালিশ মাঝে মধ্যেই দিনভর রোদে শুকাতে হয় আমাদের!
এর মধ্যেই মজার কিছু ঘটনা ঘটে। ঢেউ’র ধাক্কায় সফরসঙ্গীদের ঘুম না ভাঙ্গলেও নোনা পানির ঝাপটায় উঠতে বাধ্য হয় ঘুমন্ত সহযাত্রীরা।
তবে এর মধ্যেও কোত্থেকে যে এক কাপ চা চলে আসে! সুন্দরবনের প্রায় সবাই জানে, আমার প্রিয় পানীয় হলো চা। তাই ঝড় ঝাপটা যাই আসুক, যেখানেই যাই চা আমার পিছু ছাড়বে না। তো সেই রোলিং’র মধ্যেও এক হাতে চা’র কাপটি ধরে রাখি। চুমুকে চুমুকে কিছুটা সময় কাটে।
দীর্ঘ সময়ের সফরসঙ্গী পলিনের অবশ্য এরকম সময় ঘুম বেশী আসে। সাতক্ষীরার রাজিব, বাগেরহাটের ইয়ামিন আলী- সবাই বেশ আয়েশ করে ঘুমান তখন। জিজ্ঞেস করলে বলেন, ভাই, আপনি তো আছেনই, টেনশন কীসের? আমি হাসি, আর মনে মনে বলি, আরে ভাই নদী সাগরের পানি কী মোহসীন-উল হাকিম চেনে?
(বেশী ঢেউ এর সময় ছবি তোলা সম্ভব হয় না। নিজে কিছু নমুনা ভিডিও দিলাম। পশুর, আড়পাঙ্গাসিয়া, শিবসা, মালঞ্চ নদীর ভিডিও।)
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ

