চোখ খুলছেন ওবায়দুল কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৯ ৩ মার্চ ২০১৯
চোখ খুলছেন, পা নাড়াচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, আমরা শতভাগ আশাবাদী তবে শঙ্কামুক্ত নই। ওনার অবস্থা আগের চেয়ে ভালো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিল্টন হলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. অসীত বরণ অধিকারী ছিলেন।
রোববার সকালে বুকে ব্যথা অনুভূত হলে দ্রুত ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিসিইউ) ২ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। তখন থেকেই তাকে দেখতে হাসপাতালের ডি-ব্লকের সামনে ভিড় করেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বেলা ৩টা ৩৪ মিনিটে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কাদেরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। বিকেল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান। বিকেল ৪টা ২৫ মিনিটে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পৌনে ৫টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসেন। পরে যান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
বিএসএমএমইউ সূত্র জানায়, ওবায়দুল কাদেরের পাশে কিছু সময় কাটান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। কর্তব্যরত চিকিৎসকরা এ সময় সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার সার্বিক বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের আশু আরোগ্য কামনা করেন এবং তার রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি প্রার্থনার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রধানমন্ত্রী এ সময় হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বলেও তিনি জানান।
বিকেলে সংবাদ সম্মেলনে কনক কান্তি বড়ুয়া বলেন, আপনারা সবাইকে জানিয়ে দেন, আমরা যেন নিরিবিলি তার চিকিৎসা করতে পারি। কেউ যেন ভিড় না করেন।
ওবায়দুল কাদের সাড়া দিচ্ছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ডাক দিলে তিনি মিটমিট করে তাকিয়েছেন। রাষ্ট্রপতি ডাক দিলে বড় চোখ করে তাকিয়েছেন কাদের। মোহাম্মদ নাসিম ডাকলে চোখ খুলে কথা বলার চেষ্টা করেন।
এক প্রশ্নের জবাবে আলী আহসান বলেন, কাদেরের বর্তমানে শারীরিক যে অবস্থা তাতে তাকে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি নেই। তবে এয়ার অ্যাম্বুলেন্সে যদি প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, তাহলে আমরা অনুমতি দিতে পারি। বিদেশে নেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দফতর দেখছে বলে জানান তিনি।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










