ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২১ ২০ মার্চ ২০২৬
এক মাস সংযম ও সিয়াম সাধনার পর শুক্রবার বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রমজান মাস শেষে মুসলিম উম্মাহ মেতে উঠেছে ভ্রাতৃত্ব ও আনন্দের উৎসবে।
তবে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাতের আবহে এবারের ঈদ উৎসব অনেকটাই ম্লান হয়ে পড়েছে।
সাধারণত শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান সমাপ্ত হয়, পালন করা হয় ঈদ। ভৌগোলিক অবস্থান ও খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে বিভিন্ন দেশে ঈদের সময়ের তারতম্য ঘটে।
এরই ধারাবাহিকতায় মালি, নাইজার ও আফগানিস্তানসহ কিছু দেশ বৃহস্পতিবার ঈদ উদযাপন করেছে।

গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের রাজধানী খার্তুমে কঠোর পরিস্থিতির মধ্যেও ঈদের নামাজ আদায় করতে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ছবি: এএফপি।
অন্যদিকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ঈদ পালিত হয়।

ইয়েমেনের রাজধানী সানায় ঈদের নামাজ শেষে পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছে দুই শিশু। ছবি: এএফপি।
ইসলামের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব সাধারণত খোলা ময়দানে ঈদের জামাতের মাধ্যমে শুরু হয়। এটি পরিবার ও বন্ধুদের পুনর্মিলন এবং সম্মিলিত প্রার্থনার এক অনন্য সুযোগ।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর ময়দানে আয়োজিত বিশাল ঈদ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। ছবি: এএফপি।
তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশের জন্য এবারের ঈদ এসেছে চরম অস্থিরতা ও সংঘাতের প্রেক্ষাপটে।

পাকিস্তানের করাচিতে ঈদের আগের রাতে (চাঁদ রাত) এক তরুণীর হাতে মেহেদির আলপনা আঁকা হচ্ছে। ছবি: এএফপি।
ইরানে চলমান যুদ্ধ জনজীবনে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোও আঞ্চলিক অস্থিরতার প্রভাব কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে লাকেম্বা মসজিদ পরিদর্শনে গিয়ে মুসল্লিদের একাংশের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। ছবি: এএফপি।
জাতিসংঘের তথ্যমতে, লেবাননে ইসরায়েলি হামলা জোরালো হওয়ায় ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিশ্বখ্যাত ইস্তাম্বুলের ব্লু মস্ক বা নীল মসজিদে ঈদুল ফিতরের নামাজে ঢল নামে হাজারো ধর্মপ্রাণ মানুষের। ছবি: এএফপি।
অন্যদিকে সুদান গৃহযুদ্ধ এরই মধ্যে তৃতীয় বছরে পদার্পণ করেছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পরিণত হয়েছে দেশটি।

আলবেনিয়ার রাজধানী তিরানার ঐতিহাসিক স্কান্দারবেগ স্কয়ারে খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করছেন হাজারো মানুষ। ছবি: এএফপি।
সংঘাতকবলিত এসব জনপদে ঈদের আনন্দ ছাপিয়ে শোক আর অনিশ্চয়তা বড় হয়ে দেখা দিয়েছে।

মিশরের কায়রোতে আল সিদ্দিক মসজিদের সামনে ঈদ উৎসব উপলক্ষে শিশুদের মাঝে বেলুন বিতরণ করা হচ্ছে। ছবি: এএফপি।
তাসত্ত্বেও বিশ্বের কোটি কোটি মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তির প্রার্থনায় শামিল হয়েছেন।

ইন্দোনেশিয়ার বান্দা আচেহ’র মুহাম্মদিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদের নামাজ শেষে মোনাজাতে মগ্ন একদল মুসল্লি। ছবি: এএফপি।
উল্লেখ্য যে, এই ঈদুল ফিতর হজের সময় পালিত ঈদুল আজহা থেকে ভিন্নতর এবং এটি মূলত দুই দিনব্যাপী উদযাপিত হয়।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

