ছাত্রীদের সঙ্গে স্কুলের বেঞ্চে বসেই ডিম-খিচুড়ি খেলেন দীপুমনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৭ ২৯ সেপ্টেম্বর ২০১৯
সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রোববার দিনটি ছিল অন্যরকম। তাদের সঙ্গে ডিম-খিচুড়ি দিয়ে দুপুরের খাবার খেলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
দুপুরে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিলেট বিভাগের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার পরপরই শিক্ষার্থীদের পাশে বসে খাবার খান তিনি।
বিদ্যালয়ের মিড-ডে মিলের জন্য নির্ধারিত টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী বসেন শিক্ষার্থীদের সঙ্গে। এনে দেওয়া হলো দুপুরের খাবার। শিক্ষার্থীদের সঙ্গেই খুব আয়েশ করেই খাবার উপভোগ করলেন দুই মন্ত্রী।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো বিশ্বাস করতেই পারছিলেন না, দুই মন্ত্রী সাদামাটাভাবে এভাবেই দুপুরের খাবারে যোগ দেবেন। দুই মন্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সিলেট সরকারি অগ্রগামী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে বেলা দেড়টায় বিদ্যালয়ে সিলেট বিভাগের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মিড-ডে মিল চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবারে অংশ নিতে চাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা সানন্দে রাজি হন। এ সময় মন্ত্রী ও উপমন্ত্রী বিদ্যালয়ের মিড-ডে মিলের নির্দিষ্ট টোকেনের জন্য টাকাও পরিশোধ করেন। পরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষেই খাবার পরিবেশন করা হয়।
দুই মন্ত্রীর পাশে বসে খাবারে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের পাশে বসে যাকে আমরা টেলিভিশন, সংবাদপত্রে দেখি (শিক্ষামন্ত্রী ) তিনি খাবার খাচ্ছেন এটি আমাদের বিশ্বাস হচ্ছিল না। অনেকেই খাবার না খেয়ে তাঁদের দিকে চেয়ে থেকেছি। কিন্তু তাঁরা স্বাচ্ছন্দ্যেই খাবার খেয়েছেন।
শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী সঙ্গে খাবার খেতে পেরে ভালো লাগছে বলে জানান শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
এর আগে দুপুর ১২ টায় তিনি হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন মন্ত্রী।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




