জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৩ ২৯ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনায় জজকোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে ভোটগ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এদিন সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণের এক পর্যায়ের ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এরপর পুনরায় ভোটগ্রহণ শুরু হলে এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি জরুরি মিটিংয়ে বসেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
এর আগে দুপুরে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
ঘটনায় সময় হাতাহাতি ঠেলাঠেলিতে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানান তারা।নির্বাচনে মোট ভোটার ২১ হাজার ১৩৭ জন। প্রথম দিন বুধবার চার হাজার ১৩০ জন ভোট দেন। নির্বাচনে আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত নীল প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
সাদা প্যানেল থেকে সভাপতি পদে আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে নীল প্যানেল থেকে সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়া সাদা প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মদ আক্তার হোসেন, সহ-সভাপতি পদে মো. আবু তৈয়ব, অর্থ সম্পাদক পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ূন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, দপ্তর সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে মাহমুদুল হাসান, মোহাম্মদ মহসিন উদ্দিন, এমদাদুল হক এমদাদ, হাফিজ আল মামুন, কাজী হুমায়ূন কবির, মো. ইমরান হাসান, শাহীন আহমেদ, সুমন আহমেদ, মো. আব্দুর রহমান মিয়া ও মো. মঈনুদ্দিন মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে নীল প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি পদে মোহাম্মদ শহীদুজ্জামান, অর্থ সম্পাদক পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সম্পাদক পদে মোহাম্মদ জহুরুল হাসান মুকুল, সহ-সম্পাদক পদে সৈয়দ মোহাম্মদ মাইনুল হাসান (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মিসেস নার্গিস প্রধান (মুক্তি), সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবারক হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান (রানা) এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মোহাম্মদ ইসলাম মারুফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আলী মর্তুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসাইন চাঁদ, মো. আরিফ, মো. জাবেদ হোসাইন, মো. খলিলুর রহমান, মোহাম্মদ আলী (বাবু), মুক্তা বেগম, মো. শহীদুজ্জামান দিপু, রেজাউল হক রিয়াজ।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















